Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকৃত কথা এই যে-_ এখানে বিভিন্ন প্রকারে ও সুস্পষ্টভাবে বিবৃত কোরআনের মধ্যে রয়েছে তিনটি বিষয়__ ১. পরিপূর্ণরূপে কোরআনের প্রচার । ২. ওই ব্যক্তি হতভাগ্য যে কোরআনকে বলে মানুষের শেখানো বাণী। ৩. ওই ব্যক্তির ভাগ্য সুপ্রস্ন যে কোরআনের বাণী শোনে এবং মান্য করে। সুরা আন্আ'ম ঃ আয়াত ১০৬, ১০৭ রা ৮৫৮1 র্ ১৮০৩ প্াাখিবতও ্ ৮0৮), পর্তিত চু ১75০৬৮৭1৬০০০১৯১515)05 ৬57৩52৬1০91 ৩-51 ১5250076585 ৩৬৬৪ ৯ রিডি2৬ ৮ তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা প্রত্যাদেশ হয় তুমি তাহারই অনুসরণ কর, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই; এবং অংশীবাদীদিগের হইতে দূরে থাক। (2 আল্লাহ্‌ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শির্ক করিত না এবং তোমাকে তাহাদিগের জন্য রক্ষক নিযুক্ত করি নাই; আর তুমি তাহাদিগের অভিভাবকও নহ। প্রথমে বলা হয়েছে__ “তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা প্রত্যাদেশ হয় তৃমি তার অনুসরণ করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ্‌ নেই ।' এ কথার অর্থ_ হে আমার প্রিয় রসুল! আপনি আপনার প্রতি অবতীর্ণ কোরআনের অনুসরণ করুন। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই (লা ইলাহা ইল্লা হুয়া)। এটাই আপনার প্রতিপালকের (রবের) পক্ষ থেকে আপনার প্রতি প্রত্যািষ্ট কোরআনের মূল কথা। এরপর বলা হয়েছে__“এবং অংশীবাদীদের থেকে দূরে থাকো” এ কথার অর্থ অংশীবাদীরা চির ভ্রষ্ট। সুতরাং হে আমার রসুল! আপনি তাদের কথায় কর্ণপাত করবেন না, তাদের ধারণার প্রতি মনোযোগী হবেন না এবং তাদের সঙ্গে বচসা বিতণ্ডায় লিপ্ত হবেন না। পরের আয়াতে (১০৭) বলা হয়েছে__'আল্লাহ্‌ যদি ইচ্ছা করতেন তবে তারা শিরিক করতো না।' এ কথার অর্থ__ আল্লাহপাক ইচ্ছা করলে মুশরিকদেরকে শিরিক থেকে মুক্ত করতে পারেন। কারণ তিনি অপার ক্ষমতাধর । কিন্ত তিনি কাউকে ইমান গ্রহণে বাধ্য করেন না। অবাধ্যদের জন্য রয়েছে সুনির্ধারিত গন্তব্য । তাই এক আয়াতে বলা হয়েছে__ আমি জ্বিন ও ইনসান দ্বারা জাহান্নাম পূর্ণ করবো। তাফসীরে মাযহারী/২৭৭ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।