Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দটি সংগৃহীত হয়েছে__ যার অর্থ, কোনো মুদ্বার মূল্য অন্য কোনো মুদ্বাপেক্ষা অধিক হওয়া । “সারফুল কালাম' শব্দটির অর্থও “সারফুল হাদিস' শব্দের অর্থের মতো । “লাহু আলাইহি সারফুন' কথাটির অর্থ__ একটিকে অপরটির উপর প্রাধান্য দেয়া। অর্থাৎ প্রাধান্যপ্রাপ্ত বস্তি যেনো প্রাধান্যহীন বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ প্রমাণিত হয়। এরপর বলা হয়েছে__ ফলে, অবিশ্বাসীগণ বলে, 'তুমি পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করে এ কথা বলছো ।' এ কথার অর্থ__ বিভিন্ন প্রকারের নিদর্শনাবলী বিবৃত করার কারণে ধর্মপ্রচারের কাজ সুসংগতরূপ ধারণ করেছে। তাই অবিশ্বাসীরা বলে, তুমি তো পূর্ববর্তী আসমানী কিতাব অধ্যয়ন করে এ রকম কথা বলছো । “ওয়ালি ইয়াকুল' (ফলে অবিশ্বাসীরা বলে) ___ কথাটির সূত্র এখানে অনুক্ত রয়েছে। আর এখানকার 'লাম' অক্ষরটি পরিণতি প্রকাশক। এ পরিণতিটি হচ্ছে_“তুমি পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করে বলছো" । “দারাসতাল কিতাবা' অর্থ পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করে। 'দরস' অর্থ অধ্যয়ন। হজরত ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যাসূত্রে বলেছেন এখানে আল্লাহপাক তীর প্রিয় রসুলকে লক্ষ্য করে জানাচ্ছেন, হে আমার প্রিয় রসুল! আপনি যখন মঞ্কাবাসীর সামনে কোরআন পাঠ করবেন, তখন তারা বলবে_ ইচ্ছায় বা অনিচ্ছায়, যে ভাবেই হোক না কেনো এ কথাগুলো তুমি কোনো না কোনো স্থান হতে শিখে এসেছো । মক্কায় ছিলো দু'জন পারস্যবাসী ক্রীতদাস । ইঞ্জিল শরীফের বিশেষজ্ঞ ছিলো তারা । মকাবাসীরা ধারণা করতো রসুল স. ওই দু'জনের নিকট থেকে আসমানী কিতাবের জ্ঞান আহরণ এবং পুনঃপ্রচার করে চলেছেন মাত্র। শেষে বলা হয়েছে, “ওয়ালি নুবাইয়্যন্নাহু লিকৃওমি ইয়্যালামুন' (কিন্তু আমি তো সুস্পষ্টরূপে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য)। এ কথার অর্থ__ যদিও সমগ্র বিশ্বের মানুষের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু এর দ্বারা উপকৃত হয় কেবল জ্ঞানীরা। কারণ তারা কোরআনের মর্ম অনুধাবন করে এবং এর নির্দেশনাকে মান্য করে চলে। তাই মনে হয় কোরআন যেনো কেবল জ্ঞানীদের জন্যই অবতীর্ণ করা হয়েছে। বাইয়্যন্নাহু শব্দটির “হু' সর্বনামটি এখানে কোরআনের দিকে প্রত্যাবর্তিত ৷ সুতরাং এখানে সুস্পষ্টরূপে বিবৃত করার অর্থ কোরআনের আয়াত বিবৃত করা । অতএব সর্বনামটি কোরআনের প্রতি প্রত্যাবর্তিত হওয়াই সমীচীন । তাফসীরে মাযহারী/২৭৬ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।