Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

'রুইয়াত' (কেবল দর্শন) এবং 'ইদরাক' (দৃষ্টি বেষ্টনীর মধ্যে পাওয়া)__ দু'টো শব্দের অর্থ যদি এক বলে মেনে নেয়াও যায়, তবুও এতে করে আল্লাহ্‌ দর্শন কপ্মিনকালেও সম্ভব নয়___ কথাটি প্রমাণিত হয় না। এখানে বলা হয়েছে__ তিনি দৃষ্টির অধিগম্য নন। কিন্ত তার দর্শন কোনোদিনও সম্ভব নয়_- এ রকম কথা এখানে নেই। এরপর বলা হয়েছে__'ওয়া হুয়া ইউদ্রিকুল আবৃসার' কেন্তু দৃষ্টিশক্তি তার অধিগত)। এ কথার অর্থ__ তার অতুলনীয় দৃষ্টি ও জ্ঞান সমগ্র সৃষ্টিকে বেষ্টন করে রয়েছে। শেষে বলা হয়েছে__-ওয়া হুয়াল্‌ লাতিফুল খবির' (এবং তিনিই সুক্ষ্নদর্শী, সম্যক পরিজ্ঞাত)। কামুস রচয়িতা বলেছেন, 'লাতিফ্‌' অর্থ__ আপন দাসদেরকে কল্যাণ দানকারী, উপকার প্রদাতা। হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহপাক অর্থ__ গোপন বিষয় সম্পর্কে জ্ঞানী। সিহাহ্‌ গ্রন্থে রয়েছে, 'লাতিফ' ওই সত্তা যা অননুভব্য। সিহাহ্‌ প্রণেতার ব্যাখ্যানুসারে আলোচ্য আয়াতটির মর্মার্থ যথানিয়মে সংকুচিত ও সম্প্রসারিত হবে । এভাবে আয়াতটির অর্থ হবে__ সৃষ্টি তাকে দৃষ্টির সীমানাভূত করতে পারবে না। কারণ তিনি অনুভূতির অতীত । কিন্তু তিনি সৃষ্টির দৃষ্টিকে অধিকার করতে সক্ষম । কেননা বিষয়টি তার জ্ঞানায়ত্ত। সুরা আন্আ'মঃ আয়াত ১০৪ রর 2৫৫৯৫ ১৩, পতিত (পাস তত ১ পা পিএ ০৩১৬০৬৮৩০৮৮ ৩৪৬%১৩৩৪ স্পা [0 তোমাদিগের প্রতিপালকের নিকট হইতে তোমাদিগের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্য আসিয়াছে; সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে, আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে। আমি তোমাদিগের তত্বাবধায়ক নহি। স্পষ্ট প্রমাণ উপস্থাপনের পর মধ্যবর্তী কোনো অবস্থান আর থাকে না। যে স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করে, সে-ই উপকৃত হয়। আর যে না দেখে সে হয় ক্ষতিগ্রস্ত । স্পষ্ট প্রমাণকে যে কাজে লাগায়, তারই সত্যদর্শন ঘটে এবং সে-ই ইমান আনয়ন করে! এতাবে সে নিজেরই উপকার করে । আর যে জ্ঞানান্ধ এবং সত্য অনুধাবন থেকে বিমুখ, সে করে আত্মহনন। তার খারাপ পরিণতি চাপিয়ে মাযহারী/২৭৪ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।