Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অভিমতটি একমত্যোৎসারিত। পৃথিবীতে আল্লাহ্‌র দীদার সম্ভব__ এ রকম কথা কেউই বলেননি। পৃথিবীতে অনেক কিছুই অসম্ভব, কিন্তু আখেরাতে তা সম্ভব। পৃথিবীর অসন্তাব্য বিষয়ের মধ্যে আখেরাতকে অন্তর্ভুক্ত করা সমীচীন নয়। এ রকম অর্থ করলে প্রত্যক্ষ ও পরোক্ষ এবং পৃথিবী ও আখেরাতের মধ্যে আর কোনো ব্যবধান থাকে না। এ রকম একার্থকতা অসিদ্ধ। “আলআবসার' শব্দরূপটি বহুবচন। তাই শুধু দর্শন এখানে উদ্দেশ্য নয়_ উদ্দেশ্য হচ্ছে সমষ্টিগত দর্শন। শব্দটির প্রথমে উল্লেখিত আলিফ লাম (আল)কে যদি আহাদী (লামে আহাদী) বলা হয়, তবে দর্শনের উদ্দেশ্য হবে পৃথিবীর দর্শন । তাই অর্থ হকে__ পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না। কিন্ত এখানে পরকালে বেহেশতের মধ্যে ইমানদারদের চোখও দেখতে পারবে না_- এ কথাটি কি প্রমাণিত হয়? আলিফ লামকে ইস্তেগরাকি (নিমজ্জক) বলাও যায় না, কারণ আয়াতের বক্তব্যভঙ্গি নেতিবাচক । এভাবে অর্থ দাড়াকে__ তিনি সকল দৃষ্টির অধিগম্য নন। কথাটির অর্থ এ রকম নয় যে__ তিনি কোনো দৃষ্টিরই অধিগম্য নন। অর্থাৎ বেহেশতেও বেহেশতবাসীদেরকে দর্শনদানে ধন্য করবেন না। “হুলিয়া' পুস্তকে আবু নাইমের মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, একবার রসুল স. এই আয়াত পাঠ করলেন__র্বিবি আরেনি আন্যুরু ইলাইকা' (হে আমার প্রতিপালক, দেখা দাও__ আমি তোমাকে দেখবো)। এরপর বললেন, আল্লাহপাক হজরত মুসাকে এরশাদ করেছেন, “হে মুসা! আমাকে যে জীবিত অবস্থায় দেখবে, সে মরে যাবে । আমাকে দেখলে চুর্ণ-বিচুর্ণ হয়ে যাবে প্রস্তর ও অন্যান্য পদার্থনিচয়। বৃক্ষরাজিও ফেটে চৌচির হয়ে যাবে আমাকে দেখলে । শাখা-প্রশাখাগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত, বিধ্বস্ত । বেহেশতবাসের সময় কেবল বেহেশতবাসীরা আমাকে দেখতে সক্ষম হবে। তাদের দৃষ্টিশক্তি সেখানে নিষ্প্রভ হবে না এবং তাদের অবয়ব হবে সেখানে অবিনাশী ৷ “ইদরাক' শব্দটির অর্থ আকার ও তত্বসহ দেখতে পাওয়া । শব্দটির সঙ্গে “রুইয়াত' (দর্শন) শব্দটির যথেষ্ট পার্থক্য রয়েছে। রুইয়াত অর্থ শুধুই দর্শন। আর ইদরাক অর্থ একই সঙ্গে দেখা ও পাওয়া অর্থাৎ দৃষ্টি দ্বারা বেষ্টন করে নেয়া। অথবা পরিপূর্ণরূপে দর্শিত বস্তুর সম্মুখবর্তী হওয়া। কিংবা দর্শিত বস্তুকে পরিপূর্ণরূপে দৃষ্টিসীমার মধ্যে পাওয়া । যেমন আল্লাহ্পাক এরশাদ করেছেন_ “ফালাম্মা তারাআল জামআ'নি কলা আসহাবু মুসা ইন্না লামুদ্রাকুনা কৃলা কাল্পা' (দু'টি দল একে অপরকে দেখলো । মুসার সাথীরা বললো, নিশ্চয় তারা আমাদের কাছে পৌছে যাবে। মুসা বললেন, কখনো নয়)। এই আয়াতে হজরত মুসার দল এবং ফেরাউন দলের পারস্পরিক দর্শন প্রমাণিত হয়েছে __কিন্ত “ইদরাক' (পরিপূর্ণরূপে পাওয়া বা আধিকার করা) প্রমাণিত হয়নি। ||| 2100118.00থ এটা সময ২৭

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।