Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

৬. পরের আয়াতে (১০২) বলা হয়েছে__'এই তো আল্লাহ্‌, তোমাদের প্রতিপালক; তিনি ব্যতীত কোনো ইলাহ্‌ নেই; তিনিই সবকিছুর ত্রষ্টা; সুতরাং তোমরা তার ইবাদত করো?” এ কথার অর্থ__ আল্লাহ্‌ যেহেতু তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া উপাস্য যখন আর কেউ নেই এবং তিনিই যখন সকল কিছুর একক স্রষ্টা, তখন তোমরা কেবল তারই ইবাদত করো । এই নির্দেশনাটির মাধ্যমে স্পষ্টতই প্রমাণিত হয় যে, যিনি সৃজন ও প্রতিপালন করেন, তিনিই কেবল উপাস্য হবার যোগ্য । উপাসনার যোগ্যতা অন্য কারো নেই। তাই নির্দেশ এসেছে, সুতরাং তাকে একক ত্রষ্টা ও প্রভু প্রতিপালক হিসাবে মেনে নাও এবং একমাত্র তারই ইবাদত করো। শেষে বলা হয়েছে___ “ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইয়ু ওয়াকিল।' এ কথার অর্থ ভিনিিজপ-ির উাকক অর্াহ বুটি রা শৃঙ্খলা রক্ষা ও পরিচালনা আল্লাহৃতায়ালারই দায়িতৃভূত। সুতরাং সকল অবস্থায় তার প্রতি নির্ভরশীল হও এবং তারই উপাসনা করো । তিনি তোমাদেরকে ধ্বংস থেকে রক্ষা করবেন এবং তোমাদের পুণ্য কর্মের যথা বিনিময় দান করবেন। সুরা আন্আ"ম £ আয়াত ১০৩ ০%৮০14450555857455555554545 0) তিনি দৃষ্টির অধিগম্য নহেন কিন্ত দৃষ্টিশক্তি তাহার অধিগত এবং তিনিই সৃন্ত্রদশী, সম্যক পরিজ্ঞাত। তিনি দৃষ্টির অধিগম্য নন কথাটির অর্থ, তিনি সৃষ্টির দৃষ্টিগাহ্য নন। ইবনে আবী হাতেম এবং শিথিল সূত্রে হজরত আবু সাঈদ খুদরী কর্তৃক বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, জ্বিন, মানুষ, শয়তান এবং ফেরেশৃতাসহ সকল সৃষ্টি সারা জীবন ধরে যদি আল্লাহৃতায়ালাকে চাক্ষুষ করতে চায়, তবু তাকে দেখতে পাবে না। এই আয়াতের মাধ্যমে মোতাজিলারা প্রমাণ করতে চায় যে, আল্লাহতায়ালার দর্শন অসম্ভব। কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের অভিমত হচ্ছে__ পৃথিবীতে আল্লাহ্‌-দর্শন অসন্ভব। তবে এ কথা নিশ্চিত যে, পরকালে বেহেশতবাসীরা আল্লাহতায়ালার দর্শন লাভে ধন্য হবেন। আর এই আয়াত মোতাজিলাদের অভিমতকে প্রমাণ করে না। কারণ, “লা তুদ্রিকু' (দেখতে পাবে না বা অধিগম্য নন) কথাটি বর্তমান কালবোধক । ভবিষ্যতকালের জন্য এ রকম শব্দরূপ পরোক্ষ অর্থে ব্যবহার করা যায়। কিন্ত বর্তমান ও ভবিষ্যত তো এক কথা নয়। তাই এ কথাটি মেনে নিতে হবে যে, এখানে (পৃথিবীতে) আল্লাহ্‌র দীদার সম্ভব নয়। তাফসীরে মাযহারী/২৭২ ॥||.1110011 9,001

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।