[2] এই তো আল্লাহ্, তোমাদিগের প্রতিপালক; তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; তিনিই সব কিছুর স্রষ্টা; সুতরাং তোমরা তাহার ইবাদত কর; তিনি সব কিছুর তন্বাবধায়ক! প্রথমে বলা হয়েছে__বাদিউ'স্ সামাওয়াতি ওয়াল আরদ্ব।' এ কথার অর্থ তিনি আসমান জমিনের ্রষ্টা। আকাশ ও পৃথিবী আল্লাহতায়ালার এক অতুলনীয় ও অপূর্ব সৃষ্টি । কেউ কেউ বলেছেন, এখানে “বাদিউ' শব্দটির অর্থ __ মুব্দাউন। অর্থাৎ পূর্ব নমুনা ব্যতিরেকেই আল্লাহ্পাক সৃষ্টি করেছেন মহাকাশ ও মহাপৃথিবী । এভাবে আল্লাহপাক রেখেছেন তার অতুলনীয় সৃজনশীলতার স্থাক্ষর। অনস্তিত্বকে এভাবেই তিনি পরিয়েছেন অস্তিত্বের পরিচ্ছদ । এরপর বলা হয়েছে-__“তার সন্তান হবে কিরপে? তার তো কোনো ভার্ধা নেই; তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত ।' আল্লাহ্ পাক যে স্ত্রী গ্রহণ ও সন্তান ধারণ থেকে পবিত্র এবং বিশাল সৃষ্টির একক স্রষ্টা যে তিনিই, তার কারণ স্বরূপ বলা যেতে পারে__ ১.আল্লাহৃতায়ালার সত্তা চিরত্তন ও অবিনাশী । তিনিই সকল সৃষ্টির একক স্রষ্টা । সৃষ্টি তার অস্তিত্ব ও স্থায়িত্ব রক্ষার্থে এবং সকল প্রয়োজন পূরণার্থে আল্লাহ্তায়ালার মুখাপেক্ষী ৷ কিন্ত তিনি কারো মুখাপেক্ষী নন। তাই স্ত্রী ও সন্তানের প্রয়োজন থেকে তিনি মুক্ত ও পবিত্র । ২. আল্লাহ্পাকই সকল ক্ষুদ্র ও বৃহৎ শরীর বা অবয়বের ্রষ্টা। পিতৃত্ব শরীরের একটি বৈশিষ্ট্য । সুতরাং তিনি কিভাবে আকার বা দেহের অধীন হবেন? তিনি তো আকারাতীত ৷ ৩. নারী পুরুষের সম্মিলনের মাধ্যমে সন্তান জনুগ্রহণ করে । আর নারী পুরুষ সমশ্রেণীতুক্ত। অর্থাৎ উভয়ে মনুষ্য সম্প্রদায়তুক্ত। কিন্তু আল্লাহতায়ালা তো কোনো গোত্র, সম্প্রদায় অথবা শ্রেণীভুক্ত নন। তিনি এ সকলের একক প্রষ্টা। তিনি অতুল । সৃষ্টি অস্থায়ী, আর তিনি চিরস্থায়ী । সুতরাং তিনি সৃষ্টির মতো স্ত্রী গ্রহণ ও সন্তান ধারণ করবেন কিরূপে? ৪. সৃষ্টি হিসাবে সন্তান পিতার সমতুল। কিন্ত কোনো সৃষ্টিই আল্লাহ্তায়ালার সমতুল এবং সমকক্ষ নয়। সুতরাং আল্লাহ্ তায়ালা সৃষ্টির পিতা হবেন কিভাবে? ৫. আল্লাহতায়ালা সর্বজ্ঞ। প্রকাশ্য ও গোপন সকল কিছুই তার জ্ঞানায়তু। কিন্তু সৃষ্টি এ রকম অসীম ও অপরিমেয় জ্ঞানের অধিকারী হতেই পারে না। সুতরাং সৃষ্টি তার সন্তান হবে কিভাবে? তাফসীরে মাযহারী/২৭১ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।