Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অংশীবাদীদের অপবিশ্বাস ও অপআচরণের বিবরণ। অংশীবাদীদের প্রতি ঘৃণা এবং অংশীবাদীদেরকে সতর্ক করার জন্যই এখানে বলা হয়েছে 'তারা জ্বিনকে আল্লাহ্‌র শরীক করে, অথচ তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারা অজ্ঞানতাবশতঃ আল্লাহ্‌র প্রতি পুত্র-কন্যা আরোপ করে'। এখানে জ্বিন অর্থ ফেরেশতা । কারণ জ্বিনের মতো ফেরেশতারাও দৃষ্টিবহির্ভূত সৃষ্টি। মক্কার শব্দটির অর্থ এখানে শয়তানও হতে পারে। শয়তানের অনুপ্রেরণাতেই অংশীবাদীরা দেব-দেবীর পূজা অর্চনা করে। অতএব মূলতঃ শয়তানকেই তারা আল্লাহ্তায়ালার সঙ্গে শরীক বানায়। শয়তান কখনও কখনও তাদের পুজ্য প্রতিমাগুলোর উপর ভর করে থাকে । তাই বলা যেতে পারে, প্রতিমা পূজার সাথে সাথে তারা শয়তানেরও পূজা করে। এ রকমও হতে পারে যে, মুশরিকেরা আল্লাহৃতায়ালাকে ভালো কাজের স্রষ্টা এবং শয়তানকে মন্দ কাজের স্রষ্টা মনে করে। এই ধারণাটি স্পষ্টতঃই শিরিক। কারণ সৃষ্টিকরণের ক্ষমতা আল্লাহতায়ালা ছাড়া আর কারো নেই । মুশরিকেরা এই চিরন্তন সত্য সম্পর্কে অনবগত ৷ তারা এ কথা মানে না যে, জ্বিন, ফেরেশতা, মানুষ সহ এই বিশাল সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহতায়ালা স্বয়ং। মুশরিকেরা মিথ্যাবাদী । তারা বিভিন্ন আকারে ও প্রকারে আল্লাহতায়ালার সঙ্গে তার সৃষ্টিকে অংশী বানায়। যেমন ইহুদীরা বলে, হজরত উযায়ের আল্লাহতায়ালার পুত্র । থৃষ্টানেরা বলে, আল্লাহ্‌র পুত্র হচ্ছে হজরত ঈসা । আর প্রতিমা পূজকেরা বলে, ফেরেশতারা আল্লাহ্তায়ালার কন্যা । অথচ তাদের পক্ষে জ্ঞানগত এবং বিশ্বাসগত কোনো দলিল নেই। আল্লাহপাক সকল অংশীবাদীতা থেকে চিরমুক্ত, চিরপবিত্র। তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে__ “সুবহানাহু ওয়া তায়ালা আ"ম্মা ইয়াসিফুন' (তিনি মহিমান্বিত! এবং তারা যা বলে তিনি তার উর্ধ্রে)। সুরা আন্আ'ম $ আয়াত ১০১, ১০২ পা পাতা £ রর নি পি 4৫4৫0৮৮৫1 ৯৪১? ৯০০ রি ৮:২4 9৬০৩4৩০৪%৪৩4৩৪১০০৭১১৭৬ পে, 5945154027১ চি /১5%0৬৬৪্ 03 তিনি আস্মান ও জমিনের স্রষ্টা, তাহার সন্তান হইবে কিরূপে? তাহার তো কোন ভার্ধা নাই; তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্ত সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত! তাফসীরে মাযহারী/২৭০ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।