Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

জন্য অসম্ভব সে সকল গুণই সত্তাগত গুণ (জাতি সিফাত)। যেমন, কুদরত, জালাল, আজমত এ সকলের বিপরীত হচ্ছে অক্ষমতা, অপমান, অবহেলা । এ সকল দোষ থেকে আল্লাহ্‌পাক সম্পূর্ণ পবিত্র । আর যে সকল গুণের বিপরীত গুণ আল্লাহ্পাকের মধ্যে রয়েছে সে সকল গুণের কসম করা যাবে না। যেমন, রহমত- গজব, সন্তোষ-অসন্তোষ, জীবিকা প্রশস্তকারী-অপ্রশস্তকারী ইত্যাদি । মাসআলাঃ তিন ইমাম বলেছেন, কোরআন পাকের কসম খেলে শুদ্ধ হবে। ইমাম আবু হানিফা বলেছেন, হবে না-_-কারণ, এ রকম কসম খাওয়ার প্রচলন নেই (সম্ভবত ইমাম আবু হানিফার যুগে কোরআন পাকের কসম খাওয়া ছিলো অপ্রচল)। ইবনে হুম্মাম বলেছেন, এখন ব্যাপকভাবে কোরআনের কসম খাওয়া হয়। তাই বলতে হয়, কোরআনের কসম খাওয়া শুদ্ধ। মাসহাফ বা সহিফার (আকাশী পুস্তিকার) কসমও কোরআন পাকের কসমের মতো। কেননা মাসহাফ দ্বারা কোরআনকে বুঝানো হয়ে থাকে__ যা কাগজ নয়। ইবনে আবদুল বার বলেছেন, কসমের মাসআলায় সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণের উক্তি উল্লেখ পূর্বক সকল ইমাম এইমর্মে অভিমত প্রকাশ করেছেন যে, কোরআনের কসম ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হবে । এর বিপরীত অভিমত গ্রহণযোগ্য নয়৷ পবিত্র কোরআনের নামে মিথ্যা কসম খেলে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে সে সম্পর্কে ফিকাহ্‌ শান্ত্রবিদগণের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মতে কাফফারা দিতে হবে একটি । ইমাম আহমদ থেকে দু'টি অভিমতের বর্ণনা এসেছে । একটি হচ্ছে__ কাফফারা দিতে হবে একটিই । অন্যটি হচ্ছে__কোরআনের প্রতিটি আয়াতের জন্য এক একটি কাফফারা দিতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন, যদি কেউ আল্লাহ্‌র হকের কসম খায় তবে তার কসম শুদ্ধ হবে না। ইমামত্রয় বলেছেন, হবে। যদি কেউ লাউমরুল্লাহ্‌ (আল্লাহ্র আযুর শপথ) এবং লাআয়মুল্লাহ্‌ (আল্লাহ্‌র জীবনের শপথ) বলে, তবে ইমাম আজমের মাম আবু হানিফার) মতে কসম শুদ্ধ হবে-_ কসমের নিয়ত করা হোক অথবা নাই করা হোক। ইমাম আহমদের একটি অভিমত এ রকম। ইমাম শাফেয়ীর কোনো কোনো অনুসারী বলেছেন, নিয়ত না করা হলে বর্ণিত শব্দগুলো দ্বারা কসম শুদ্ধ হবে না। ইমাম আহমদের অপর অভিমতটি এ রকম । মাসআলা £ যদি কা'বা শরীফ অথবা নবীর কসম খায়, তবে তা শুদ্ধ হবে না। সেই কসম ভাঙলে কাফফারাও ওয়াজিব হবে না__ ইমামত্রয় এ রকম বলেছেন। এক বর্ণনায় এসেছে__ ইমাম আহমদ বলেছেন, কোরআন ও নবীর কসম খেলে শুদ্ধ হবে। আমাদের পক্ষে রয়েছে রসুল স. এর ওই হাদিসটি যেখানে বলা হয়েছে__ কসম যদি খেতেই হয়, তবে আল্লাহ্‌র নামে কসম খেয়ো, নতুবা বিরত থেকো । বোখারী ও মুসলিম । তাফসীরে মাযহারী/২৭ ॥||.11100119,.00

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।