Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__“এবং জয়তুন ও দাড়িম্বও; এরা একে অন্যের সদৃশ এবং বিসদৃশও ।' এখানে “আজ্জাইতুনা" “ওয়ার্‌ রুম্মানা' (জয়তুন ও দাড়িম্) কথাটির পূর্বে *শাজারুন' (বৃক্ষ) কথাটি অনুক্ত রয়েছে। উল্লেখ্য যে, জয়তুন এবং দাড়িম্ব (ডালিম) ফলগুলো দেখতে এক রকম নয়। এগুলোর আকার ও বর্ণ পৃথক। তাই এখানে বলা হয়েছে__'একে অন্যের সদৃশ ও বিসদৃশও ।' অর্থাৎ আকৃতি, প্রকৃতি, বর্ণ এবং স্বাদের দিক থেকে জয়তুন এবং ডালিম কখনো এক রকম আবার কখনো বিভিন্ন রকম। এরপর বলা হয়েছে__“যখন তা ফলবান হয় এবং ফলগুলো পরিপক্ক হয়, তখন সেগুলোর দিকে লক্ষ্য করো' ৷ এ কথার অর্থ হে মানুষ! তোমরা জ্ঞানচক্ষুসহ ফলবান বৃক্ষের প্রতি এবং সুপন্ক ফলের সমারোহের প্রতি দৃষ্টিপাত করো । দেখো ফল ও ফসলের উন্মেষকালে সেগুলো কতোই না ক্ষুদ্র আকার নিয়ে পরিণতির দিকে যাত্রা শুরু করে। এরপর পরিবর্তিত হতে থাকে সেগুলোর আকার, প্রকার এবং আস্বাদ। এই রহস্যময় পরিবর্তন, পরিবর্ধন এবং বিবর্তনের প্রতি তোমরা জ্ঞান ও অভিনিবেশসহ দৃষ্টিপাত করো । শেষে বলা হয়েছে__- “ইন্না ফি জালিকুম লাআয়াতিল্লি কৃওমিই ইউ'মিনুন 1" এ কথার অর্থ__ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এতে অবশ্য নিদর্শন রয়েছে। অর্থাৎ বৃক্ষের জন্ম, ফুল, ফল ও ফসলের এই সুনিয়ন্ত্রিত বিবর্তন মহাশক্তিধর, বিজ্ঞানময় মহান আল্লাহতায়ালার এককত্বের একটি অবাক নিদর্শন। এই সৃজনশীলতায় তিনি অপ্রতিদবন্দী ও অতুলনীয় । যারা বিশ্বাসী এবং জ্ঞানী, তারাই কেবল এসকল নিদর্শন থেকে আল্লাহতায়ালার এককত্তের নিঃসন্দিষ প্রমাণ আহরণ করে। সুরা আন্আ'"ম £ আয়াত ১০০ সত্তা ৮৮ ৮৯78৯5০1825 এ 62255 ৩54 15৪ টে তাহারা জিনকে আলাহের পররীক বনে জরচ তিনিই, উহদিগকে সষ্ি করিয়াছেন এবং উহারা অজ্ঞানতাবশতঃ আল্লাহের প্রতি পুত্র-কন্যা আরোপ করে; তিনি মহিমান্বিত! এবং উহারা যাহা বলে তিনি তাহার উর্ধ্বে মহা নিসর্গে ছড়িয়ে রয়েছে আল্লাহ্পাকের এককত্রে অসংখ্য নিদর্শন । সেই সকল নিদর্শনের উল্লেখ করে অবিশ্বাসীদেরকে ইশিয়ার করে দেয়াই ছিলো আল্লাহতায়ালার অভিপ্রায় । তাই আগের আয়াতগুলোতে আল্লাহ্র এককত্েরে পক্ষে অনেক দলিল প্রমাণ উপস্থাপনের পর এই আয়াতে বলে দেয়া হয়েছে তাফসীরে মাযহারী/২৬৯ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।