শতিনিই তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন'__ কথাটির অর্থ, আল্লাহপাক সকল মানুষকে সৃষ্টি করেছেন আদি পিতা হজরত আদম থেকে। এরপর বলা হয়েছে-__ “ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদাউ"ন' (এবং তোমাদের জন্য স্থায়ী ও অস্থায়ী বাসস্থান রয়েছে)। এখানে 'মুস্তাকাররুন' স্থায়ী বাসস্থান) শব্দটি কর্তৃকারক। অথবা মাজদারে মীমী (মিম বিশিষ্ট মূল ধাতু)। কিংবা ইসমে জরফ (আধারাধিকরণ)। এভাবে কথাটির অর্থ হকে__ তোমাদের মধ্য থেকে কারো কারো জন্য পৃথিবীতে বাসস্থান নির্ধারণ করেছেন। অথবা__ তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান নির্ধারিত রয়েছে । কিংবা__ তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে অবস্থানের স্থান। হজরত ইবনে মাসউদ বলেছেন, “মুস্তাকাররুন' অর্থ মাতৃউদরে অবস্থানের সময় এবং “মুস্তাওদাউন' (অস্থায়ী বাসস্থান) অর্থ__ কবর জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সময়। অর্থাৎ “মুস্তাব্বাররুন' অর্থ মাতৃগর্ভ “মুস্তাওদাউন' অর্থ কবর। হজরত সাঈদ বিন যোবায়ের বলেছেন, “মুস্তাকাররুন' অর্থ মায়ের গর্ভ এবং “মুস্তাওদাউন' অর্থ পিতার পৃষ্ঠ । হজরত উবাইয়ের অভিমত এর বিপরীত । মুজাহিদ বলেছেন, মুস্তাবাররুন অর্থ পৃথিবী এবং মুস্তাওদাউন অর্থ কবর। অন্য আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে-_ ওয়া লাকৃম ফিল আরদ্ধি মুস্তাকাররুন (এবং তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান রয়েছে)। নি “মুস্তাকাররুন' অর্থ কবর এবং 'মুস্তাওদাউন' অর্থ 1 আমি বলি, “মুস্তাব্বাররুন' স্থায়ী আবাস) অর্থ জান্নাত এবং জাহান্নাম । আর “মুস্তাওদাউন' অর্থ অন্য সকল অবস্থান । সে অবস্থানগুলো মাতৃউদর হতে পারে, পিতার পৃষ্ঠদেশ হতে পারে, পৃথিবীর বিভিন্ন বাসস্থান অথবা কবরের জীবনও হতে পারে। বিশদভাবে বিবৃত করেছেন' । আগের আয়াতে নক্ষত্র সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করার পর বলা হয়েছিলো “লি কওমি ইয়্যালামুন', (জ্ঞানী সম্প্রদায়ের জন্য)। আর এখানে বলা হচ্ছে___ “লি কৃওমি ইয়্যাফকৃহুন' (অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য)। বিবরণভঙ্গির এ রকম পার্থক্যের কারণ হচ্ছে, নক্ষত্র দৃষ্টিগোচর হয়। কিন্তু মানুষের সৃষ্টি রহস্য দৃশ্য গোচর কোনো বিষয় নয়__ অনুধাবনের বিষয়। তাফসীরে মাযহারী/২৬৭ ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।