সুরা আন্আ'ম £ আয়াত ৯৬ 2১84১১04557 70543104586 ০2৮417)শা (2 তিনি উষার উন্মেষ ঘটান, তিনিই বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য চন্দ্র ও সূর্য সৃষ্টি করিয়াছেন; এইসব পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুবিন্যন্ত। “ফালিকুল ইসবাহ্* অর্থ__ তিনিই উষার উন্মেষ ঘটান। 'ইসবাহ্হুন' শব্দটি মূল ধাতু । এর অর্থ__ প্রত্যুষের মধ্যে প্রবেশ করা। পরোক্ষভাবে এখানে শব্দটির অর্থ উন্মেষ ঘটান । উল্লেখ্য যে, উষার উন্মেষ ঘটে ওই অন্ধকার থেকে, যে অন্ধকার উ্বাকাল সংলগ্ন । “ওয়া জায়ালাল্ লাইলা সাকানা' অর্থ__ তিনিই বিশ্রামের জন্য রাত্রি সৃষ্টি করেছেন । আল্লাহ্পাকের বাণী সত্য । তাই দেখা যায়, মানুষ সহ অধিকাংশ পশু- পাখি দিবসের কর্মমুখরতার পর রাতে নিদ্রাভিভূত হয়ে তাদের শ্রান্তি ও ক্লান্তি অপসারণ করে । রাত তাই সকল কর্মের শ্রান্তিহারক। এ রকমও বলা যেতে পারে যে, দিনে সৃষ্টিকুলের সঙ্গে ব্যাপক মেলা মেশার ফলে আল্লাহ্র জিকির থেকে ঘটে এক ধরনের বিস্মরণ। সেই বিস্বরণের ক্রান্তি অন্তরাত্াকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু রাত এলে পার্থিব সম্পৃক্তি হয়ে পড়ে শিথিল। তাই তখন নীরবে নিভৃতে আল্লাহ্তায়ালার প্রেমে বিভোর হয়ে বিস্মৃতিজনিত ক্লান্তি থেকে আত্মাকে মুক্তি দেয়া যায়। এই মুক্তির মধ্যেই রয়েছে প্রকৃত বিশ্রাম । “ওয়াশ্ শামসা ওয়াল কৃমারা হুসবানা' অর্থ__ এবং গণনার জন্য চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। এখানে “হুসবানা' শব্দটি শব্দমূল বা ধাতু । এর অতীত কাল বোধক রূপ হচ্ছে হাসাবা। এর অর্থ হিসাব করা বা গণনা করা। “হিসবানুন" শব্দটিও একটি মূল শব্দ। শব্দটির অতীতকালবোধক রূপ হচ্ছে হাসিবা । শব্দটির অর্থ গণনা করা বা অনুমান করা। কোনো কোনো আলেম বলেছেন, “হুসবান" শব্দটি 'হিসাবুন' শব্দটির বহু বচন। এখানে এই শব্দটি প্রয়োগের মাধ্যমে বলে দেয়া হয়েছে যে, সময়ের বিবর্তনকে চিহ্নিত করার জন্য, অর্থাৎ দিন-রাত্রি, মাস- বছরের হিসাব রাখার জন্য আল্লাহ্পাক চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন। শেষে বলা হয়েছে___জালিকা তাকৃদিরুল আজিজিল আ'লীম'। এ কথার অর্থ __ এ সকল পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ্ কর্তৃক সুবিন্যস্ত । আল্লাহ্পাকই চন্দ্র, সূর্য, ্রহ-নক্ষত্রকে দান করেছেন যথাযথ বিন্যাস। আর এগুলোর আকৃতি, প্রকৃতি, সংখ্যা-_ সকল কিছু সম্পর্কে তিনি উত্তমরূপে অবগত । আর সকল কিছুই তার অপার পরাক্রমের অধীন। ূ তাফসীরে মাযহারী/২৬৫ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।