Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্আ"ম £ আয়াত ৯৫ ৯৯৮০80৩20৩৮৮434৬ ০35 862)1৫১া। 0 আল্লাহই শস্য-বীজ ও আঁটি অংকুরিত করেন, তিনিই প্রাণহীন হইতে জীবন্তকে নির্গত করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে নির্গত করেন; এই তো আল্লাহ্‌, সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে? প্রথমেই বলা হয়েছে__“আল্লাহই শস্য-বীজ ও আঁটি অংকুরিত করেন।' এ কথার অর্থ__ আল্লাহপাকই গুচ্ছ থেকে বীজ, খর্জর বৃক্ষ থেকে গুচ্ছ উৎপাদন করেন। বলেছেন হাসান, কাতাদা ও সুদ্দী। জুজায বলেছেন, এখানে শুক্ক শস্যবীজ এবং শুকনো আঁটি থেকে সবুজ বৃক্ষ সৃষ্টি করার কথা বলা হয়েছে। মুজাহিদ বলেছেন, এখানে ওই ফাটল বা ভ্রণের কথা বলা হয়েছে-_ যা গমের বীজ এবং খেজুরের আঁটির মধ্যে থাকে । আল্লাহপাকই ওই ভ্রুণের স্রষ্টা। জুহাক বলেছেন, ফালেক অর্থ স্রষ্টা। এখানে “হাব্বুন' শব্দটির অর্থ খাদ্যের শস্যবীজ, যেমন__ গম, চাউল, বুট ইত্যাদি । 'হাব্বুন" শব্দটি বহুবচন, এর একবচন হচ্ছে “হাব্বাতুন'। আর 'নাওয়া' (আঁটি) শব্দটিও বহুবচন, এর একবচন হচ্ছে ননাওয়াতুন ।' শব্দটির অর্থ__ ফলমূলের আঁটি বা বীজ, যা মানুষের মূল আহার্য বন্ত্ নয়। যেমন-__ খেজুর, আঙ্গুর, আনার ইত্যাদির আঁটি। এরপর বলা হয়েছে__ “ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত' (তিনিই প্রাণহীন থেকে জীবন্তকে নির্গত করেন)। এ কথার অর্থ__ আল্লাহ্‌পাকই মৃত-তুল্য বীর্য ও আঁটি থেকে সৃষ্টি করেন প্রাণবন্ত প্রাণী ও জীবন্ত উত্ভিদ। তারপর বলা হয়েছে__'ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই" (প্রাণহীনকে জীবন্ত থেকে নির্গত করেন)। এ কথার অর্থ__ আল্লাহ্তায়ালাই জীবন্ত প্রাণী ও সবুজ বৃক্ষ থেকে সৃষ্টি করেন মৃত-তুল্য বীর্য ও শুষ্ক শস্যবীজ। এখানে 'নির্গত করা' অর্থে ব্যবহৃত হয়েছে “মুখরিজু' শব্দটি । শব্দটি রূপান্তরিত কর্তৃকারক। শেষে বলা হয়েছে__“জালিকুমুল্রহ ফাআননা তু"ফাকুন' (এই তো আল্লাহ্‌, সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে)। এ কথার অর্থ_ এই তো তোমাদের স্রষ্টা আল্লাহ্‌। এই তো তার সৃষ্টির নিদর্শন । জীবন ও মৃত্যু সম্পূর্ণতঃই তার অধিকারে । যে অক্ষম সে তো ইবাদতের অযোগ্য । সে প্রভাবিত, কিন্তু অন্যের উপর প্রভাব বিস্তারকারী নয় । সুতরাং বুঝে নাও, তিনিই একমাত্র উপাস্য । জীবন ও মৃত্যু ঘটানোর এই অপ্রতিদন্ী ক্ষমতাই তার উপাস্য হওয়ার প্রকৃষ্ট প্রমাণ । সুতরাং হে আল্লাহ্‌র উদাসীন দাস সকল! তোমরা আল্লাহকে ছেড়ে কোন দিকে যেতে চাও? তাফসীরে মাযহারী/২৬৪ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।