কিয়ামতের দিনে অবিশ্বাসীদের দুরবস্থার কথা বিবৃত হয়েছে এই আয়াতে । সেদিন তারা নিতান্ত নিঃসঙ্গ অবস্থায় জবাবদিহির জন্য হাশরের ময়দানে উপস্থিত হবে । পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, বন্ধু-বান্ধব কেউ তখন পাশে থাকবে না। সঙ্গে থাকবে না পৃথিবীর কোনো সম্পদ । সাহায্যের জন্য এগিয়ে আসবে না ওই দেব-দেবীরাও, যাদের পূজা তারা করতো। সেদিনের নিঃসঙ্গ অবস্থা বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে *ফুরদু' শব্দটি । শবটি “ফরদুন' শব্দের বহুবচন । আয়াতে বলা হয়েছে__“তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছো, যেমন তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলাম । এ কথার অর্থ হে কাফের সম্প্রদায়! পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় তোমরা যেরূপ বন্ত্রহীন ও খতনাবিহীন ছিলে__ ঠিক সেভাবে আজ তোমরা উপস্থিত হয়েছো বিচারের ময়দানে । এরপর বলা হয়েছে__“তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা পশ্চাতে ফেলে এসেছো"; এ কথার অর্থ_ পৃথিবীতে আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম। দিয়েছিলাম সম্পদ, সম্মান, স্ত্রী-পুত্র-পরিজন__ অনেক কিছু। কিন্ত আজ দেখো, তোমাদের আর কোনো কিছুই নেই। তোমরা এখন নিঃস্ব, নিঃসঙ্গ । বাক্যটির অর্থ এ রকমও হতে পারে যে,__- তোমরা এখন তোমাদের জন্মের সময়ের মতো বস্ত্রহীন, বৈভবহীন। পৃথিবীর জীবনে তোমরা ছিলে আখেরাত সম্পর্কে সম্পূর্ণ উদাসীন । সেখানে তোমাদের বয়স, বুদ্ধি এবং সম্পদ দ্বারা এমন কোনো পুণ্যকর্ম সম্পাদন করোনি, যা আখেরাতে সঙ্গে নিয়ে আসা যায়। তোমরা তাই এখন রিক্ত, শূন্য, নিঃসম্বল ৷ অতঃপর বলা হয়েছে_“তোমরা যাদেরকে শরীক করতে সেই সুপারিশকারিদেরকে তোমাদের সঙ্গে দেখছি না; তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্য ছিন্ন হয়েছে এবং তোমরা যা ধারণা করেছিলে তা-ও নিক্ষল হয়েছে ।' এখানে “মা বাইনাকুম' (তোমাদের মধ্যকার) শব্দটিকে স্বারী নাফে, কারী হাফস্ এবং কৃরী কাসাঈ পড়তেন “মা বাইনাকাম'। “তাকৃাত্তায়া মা বাইনাকুম' অর্থ_ তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্য বিচ্ছিন্ন হয়েছে। “বাইনা' শব্দটি এখানে ধাতু মূল_ যার অর্থ ছিন্ন করা, আবার সংযোগ করা। অর্থাৎ শব্দটি বিপরীত অর্থবোধক, আবার শব্দটি বিশেষ্য এবং আধারও । অর্থাৎ দু'ভাবে শব্দটি ব্যবহার করা যায়। কামুস গ্রন্থে এ রকম বলা হয়েছে। “মা কুনতুম তাযউ*মুন” কথাটির মাধ্যমে বলা হয়েছে__ তোমরা ধারণা করতে, দেবতারা তোমাদের জন্য সুপারিশ করবে । আরো ধারণা করতে, পরকাল বলতে কিছু নেই। আজ দেখো, তোমাদের ধারণা সম্পূর্ণ নিক্ষল ৷ তাফসীরে মাযহারী/২৬৩ ||1.011001117.00|1
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।