Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

চিন্তার ফলে সে হয়ে গেলো ধর্মত্যাগী । মিশে গেলো মুশরিকদের দলে । হজরত ইকরামা, ইবনে জারীর এবং সুদ্দীও এই ঘটনাটির উল্লেখ করেছেন। যথাস্থানে এর বিবরণ দেয়া হবে। বাগবী উল্লেখ করেছেন, মক্কা বিজয়ের পূর্বে রসুল স. যখন মাররুজ জাহ্‌রান নামক স্থানে অবস্থান গ্রহণ করলেন, তখন অনুতপ্ত আবদুল্লাহ্‌ এসে পুনরায় ইসলাম গ্রহণ করলেন! হাফেজ ফাত্হুদ্দীন ইবনে সাইয়্যেদিন্নাস তার রচিত রসুল স. এর জীবনীগ্রন্থে উল্লেখ করেছেন, তখন আবদুল্লাহ্‌ ইবনে আবী সারাহের জন্য সুপারিশ করেছিলেন হজরত ওসমান । রসুল স. হজরত ওসমানের সুপারিশ কবুল করেছিলেন। পরবর্তী জীবনে আবদুল্লাহ্‌ ইবনে আবী সারাহ ছিলেন খাঁটী ইমানদার। তার ইসলাম গ্রহণ সম্পর্কে আর কেউ কোনো সন্দেহ করেননি । শেষে তিনি ইন্তেকাল করেছিলেন সেজদারত অবস্থায় । হজরত ইবনে আব্বাস বলেছেন, যারা আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা রটনা করে, তাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে আলোচ্য বাক্যটি । “আমিও এর অনুরূপ অবতারণ করবো'__ কথাটি আল্লাহ্‌ সম্পর্কে উপহাস বৈ কিছু নয়। আর আলোচ্য বাক্যটি ওই উপহাসেরই প্রত্যুত্তর । আমি বলি, আলোচ্য বাক্যটির দ্বারা ইঙ্গিত করা হয়েছে নজর বিন হারেসের প্রতি। সে সুরা “আন্নাধিয়াত গরকান' কে উপলক্ষ করে একটি শ্রেষপূর্ণ বাক্য রচনা করেছিলো । ওই বাক্যটির অর্থ ছিলো__ শপথ আটা ভক্ষণকারী, খামীর প্রস্তুতকারী এবং রুটি নির্মাতার । এরপর বলা হয়েছে_+যদি আপনি দেখতে পেতেন যখন জালেমগণ মৃত্যুযন্ত্রণায় পতিত হবে ।' এখানে বলা হয়েছে, হে আমার রসুল! যদি আপনি দেখতে পেতেন। অর্থাৎ এখানে রসুল স. কে সম্বোধন করে জালেমদের মৃত্যুন্ত্রণার দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এখানে রয়েছে একটি উহ্য কর্ম। “আজ্জ্বলিমুনা' (জোলেমগণ) শব্দটির দ্বারা এখানে বুঝানো হয়েছে ইহুদী ও ভগ নবীদেরকে । তারা আল্লাহতায়ালার কালামকে উপহাস করতো । এ রকমও হতে পারে যে, এখানে জুলিমুন অর্থ ইহুদী ও ভণ্ড নবীসহ সকল কাফের । “দেখতে পেতে' কথাটি এখানে শর্তসূচক অর্থাৎ কথাটির মাধ্যমে এখানে বলে দেয়া হয়েছে, হে আমার রসুল! যদি আপনি জালেমদের মৃত্যু যন্ত্রণার স্বরূপ দর্শন করতেন, তবে ভীত সন্ত্রস্ত দৃশ্যই দেখতেন। 'গামারাত' শব্দটির অর্থ কষ্ট বা যন্ত্রণা। শব্দটি বহুবচন অর্থে ব্যবহৃত। কামুস গ্রন্থে রয়েছে__“গামারাতুশৃশাই' অর্থ-_ কোনো বস্তুর কঠিন বা কষ্টদায়ক অবস্থা । শব্দটির ব্যবহারিক অর্থ_ আবৃত করা বা ঢেকে নেয়া। গামারাহুল মাউ এবং ইগ্তামারাহুল মাউ অর্থ__ একে পানি ঢেকে নিয়েছে বা নিমজ্জিত করেছে। চরম সংকটময় মুহূর্তকে বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়৷ কারণ তখন মানুষ সবদিক দিয়ে বিপদাচ্ছাদিত হয় । |||. 2|100119.00] সপদ সনযবী ২

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।