জীবিত বাচ্চা পুরুষদের জন্য হালাল কিন্তু রমণীদের জন্য হারাম। বাচ্চা মৃত হলে সকলের জন্য হালাল । এ সকল ধর্মদ্বোহীদেরকে লক্ষ্য করে এখানে প্রথমেই বলা হয়েছে__ 'যে আল্লাহ্র সম্বন্ধে মিথ্যা রচনা করে।' এরপর বলা হয়েছে__“কিংবা বলে, আমার নিকট প্রত্যাদেশ হয়, যদিও তার প্রতি প্রত্যাদেশ হয় না।' বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত কাতাদা বলেছেন, এই বাক্যটি অবতীর্ণ হয়েছে মিথ্যাবাদী মুসায়লামা সম্পর্কে । সে ছিলো গণক। কিছু কিছু ছন্দময় বাক্য গঠন করে সে বলতো__ এগুলো প্রত্যাদেশ। এগুলো আমার প্রতি অবতীর্ণ হয়। তাই আমি নবী । ইবনে জারীরের বর্ণনায় রয়েছে, হজরত ইকরামা বলেছেন, মিথ্যুক মুসায়লামা রসুল স. এর দরবারে দু'জন দূত প্রেরণ করলো । রসুল স. তাদেরকে বললেন, তোমরা কি মুসায়লামাকে নবী বলে স্বীকার করো? দৃতদ্বয় বললো,হা। তিনি স. বললেন,দূত হত্যার নিয়ম থাকলে আমি এখনই তোমাদের মস্তক ছেদন করতাম । হজরত আবু হোরায়রা থেকে বাগবী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, একদিন আমি শায়িত অবস্থায় তন্দ্রার ঘোরে দেখলাম-__ আমাকে দেয়া হয়েছে পৃথিবীর ভাণ্তারের চাবি। আর দু'হাতে পরানো হয়েছে দু'টো সোনার কাকন। কাকন দু'টোকে আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। প্রত্যাদেশ হলো-_ কাকন দু'টো ফুঁ দিয়ে উড়িয়ে দাও। আমি ফু দিলাম । সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলো কীাকন দু'টো। আমি বুঝলাম, কাকন দু'টোর অর্থ__ মিথ্যা নবুয়তের দাবিদার ইয়ামিনবাসী আসওয়াদ আনাসী এবং ইয়ামামাবাসী মুসায়লামা কাজ্জাব। এরপর বলা হয়েছে__“এবং যে বলে "আল্লাহ্ যা অবতারণ করেছেন আমিও তার অনুরূপ অবতারণ করবো” তার চেয়ে বড় জালেম আর কে? বাগবী বলেছেন, এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আবদুল্লাহ্ বিন আবী সারাহ্ সম্পর্কে । আবদুল্লাহ্ ইসলাম গ্রহণ করলে রসুল স. তাকে কোরআন মজীদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন। কিন্তু সে বিশ্বাসভাজন ছিলো না। রসুল স. যখন বলতেন 'সামিয়াম বাসিরান। সে লিখতো-_ আলীমান হাকিমান। আবার রসুল স. বলতেন, “আলীমান হাকিমান, 'সে তখন লিখতো-_গফুরার রহীমান।' একদিন অবতীর্ণ হলো-__“ওয়ালাকৃদ্ খলাকৃনাল ইনসানা মিন সুলালাতিম মিন্তিন' (আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে)। রসুল স. সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আবদুল্লাহর! সে হঠাৎ বলে উঠলো-_“ফা তাবারাকাল্লহু আহ্সানাল খলিক্নি' আল্লাহপাক কতোইনা সুন্দর শ্রষ্টা)। রসুল স. বললেন, এ বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ। এ কথা শুনে আবদুল্লাহ্ ভাবলো__ আশ্চর্য! আমার উপরেও তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। এ রকম তাফসীরে মাযহারী/২৬০ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।