অন্যত্র এরশাদ হয়েছে, ইয়া আইয্যুহাল্ লাজিনা আমানু আওফু বিল উকুদ (হে বিশ্বাসীগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো)। জ্ঞাতব্যঃ আবু শায়েখ এবং আবৃদ বিন হুমাইদের বর্ণনায় রয়েছে, হজরত তবে তা হবে নিরর্থক কসম (কসমে লাগবী)। এ রকম কসম ভঙ্গ করলে প্রায়শ্চিত্ত করতে হবে (কাফফারা দিতে হবে)। কিন্তু পরকালে এর জন্য কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। জিজ্ঞাসাবাদ করা হবে ওই সকল কসমের জন্য, যে ইতোপূর্বে সুরা বাকারার তাফসীরে শপথ সম্পর্কে বিশদ বিবরণ দেয়া হয়েছে । এখানেও এ সম্পর্কে কিছু মাসআলা উল্লেখ করা হলো। মাসআলাঃ চার মাজহাবের ইমাম এবং জমহুর বলেছেন, শপথের বাক্য উচ্চারিত হওয়া অত্যাবশ্যক ৷ উচ্চারণ মুখে মুখে হোক অথবা মনে মনে। শপথ হতে হবে আল্লাহ্র নামের সঙ্গে অথবা এমন শব্দাবলীর সঙ্গে যা আল্লাহপাকের সত্তাবাচক নামের সঙ্গে সম্পৃক্ত । যেমন-__ যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, তার কসম যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, শপথ তার যিনি অন্তরের বিবর্তনকারী, আকাশ ও পৃথিবীর প্রভুর শপথ ইত্যাদি । কোনো কোনো হানাফী আলেম বলেছেন, কেবল আল্লাহপাকের গুণবাচক নামের সঙ্গে সম্পৃক্ত এবং যা আল্লাহ্র জন্যই নির্ধারিত সেই নামের কসম করলে কসম হয়ে যাবে। কিন্তু যে গুণ আল্লাহ্ এবং মানুষ উভয়ের ক্ষেত্রে প্রচলিত, সেই গুণবাচক নাম নিয়ে শপথবাণী উচ্চারণ করলে শপথটি নির্ভরশীল হয়ে পড়বে নিয়ত (সংকল্প), অবস্থা, কারণ এবং নিদর্শনের উপর । অর্থাৎ যেগুলোর উপর শপথ নির্ভরশীল সেগুলোর স্পষ্ট প্রমাণ না পেলে শপথ হবে না। যেমন, হালিম (ধৈর্যশীল), আলীম (জ্ঞানী), কাদের (ক্ষমতাশীল), ওয়াকিল (নির্ভরস্থল)। এ সকল বিশেষণ মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে । সুতরাং এ সকল গুণের সঙ্গে সম্পৃক্ত শপথ, শপথ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে সন্দেহ রয়েছে। ইমাম আবু হানিফা বলেছেন, আল্লাহ্পাক তার পরিচিতির জন্য যে সকল গুণের কসম করেছেন, সে সকল গুণের কসম খেলে কসম হয়ে যাবে । যেমন, আল্লাহ্র ইজ্জত, জালাল, আজমত ইত্যাদি । কিস্ত সাধারণতঃ আল্লাহ্্পাকের যে সকল গুণের কসম করা হয় না, সে সকল গুণের কসম করলে তা কসম বলে বিবেচিত হবে না। যেমন, আল্লাহ্র এলেম, ইরাদা ইত্যাদি । ইরাকের শায়েখগণ বলেছেন, জাতি সিফাতের (সত্তাগত গুণাবলীর) কসম খেলে কসম হয়ে যাবে। কিন্ত সিফাতের ফেল বা ক্রিয়ার কসম খেলে কসম হবে না। শায়েখবৃন্দের অভিমত হচ্ছে-_ যে সকল গুণের বিপরীত কিছু আল্লাহ্্পাকের ভক্ষণ মণ ||||| 2|100118.00
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।