Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আ'লা বনী ইসরাইলা আকছারাল্লাজি হুম ফিহি ইয়াখতালিফুন' (নিশ্চয়ই এই কোরআন বনী ইসরাইলদের মতবিরোধের বিষয়ে যথার্থ বর্ণনা প্রদান করছে)। “তোমাদের পিতৃপুরুষ ও তোমরা জানতে না, কথাটির অর্থ রসুল স. এর মাধ্যমে ইহুদীদেরকে যে দুর্লভ জ্ঞান দেয়া হয়েছিলো, সেই জ্ঞানকে তারা নষ্ট করে ফেলেছে (গ্রহণ করেনি)। মুজাহিদ বলেছেন, এখানে সম্বোধন করা হয়েছে মুসলমানদেরকে । অর্থাৎ বলা হয়েছে__- হে বিশ্বাসীরা! ইসলাম গ্রহণের পূর্বে তোমরা ছিলে মূর্খ। তোমাদের পিতৃ-পুরুষরাও ছিলো অজ্ঞ । রসুল স. এর মাধ্যমেই আল্লাহপাক তোমাদেরকে যথার্থ শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। এই মহান অনুগ্তহের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে এভাবে__ যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না। এরপর বলা হয়েছে__ কুলিল্লাহ্‌ (বলো, আল্লাহ) এ কথাটির সংযোগ রয়েছে “মান আন্যালাল কিতাব' (বলো, আল্লাহই কিতাব নাজিল করেন) কথাটির সঙ্গে অর্থাৎ তওরাত ও কোরআনকে অবতীর্ণ করেছেন কে-_ এই প্রশ্বটি উ্থাপনের পর ইহুদীরা নিশ্ুপ হয়ে গেলো । তখন আল্লাহপাক নির্দেশ দিলেন___ “কুলিল্লাহ্‌ (বলুন আল্লাহ্‌)। অর্থাৎ অন্যান্য আসমানী কিতাবের মতো তওরাত ও কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহপাক স্বয়ং। শেষে বলা হয়েছে__ “ছুম্মা জারহুম ফি খওদ্িহিম ইয়াল্আবুন' (অতঃপর তাদেরকে তাদের নিরর্থক আলোচনারূপ খেলায় মগ্ন হতে দাও)। এ কথার অর্থ__ ইহুদীদের অসত্য আলোচনা নিরর্থক ও ক্রীড়া কৌতুক সদৃশ । অতএব হে আমার প্রিয় রসুল! ইহুদীদেরকে নিরর্থকতার মধ্যেই নিমজ্জিত থাকতে দিন। তাদের পথপ্রদর্শনের চিন্তায় ব্যতিব্যস্ত হবেন না। এখানে “ফি খওদ্িহিম' (নিরর্থক আলোচনা) কথাটির সংযোগ ঘটেছে “জারহুম' (মগ্র হতে দাও) কথাটির সঙ্গে এবং “ইয়াল্আ'বুন' (আলোচনারূপ খেলা) কথাটি এখানে কর্মবাচক সর্বনাম ৷ অর্থাৎ 'হুম" (তাদেরকে) শব্দ থেকে অথবা খওদ্বিহিম শব্দের সর্বনাম (হিম) থেকে অবস্থা প্রকাশক হয়েছে । এ রকমও অর্থ হতে পারে যে___ “ফি খওদ্বিহিম' এর সংযোগ এখানে 'ইয়াল্আ'বুন' এর সঙ্গে। “খওদুন' শব্দটির অর্থ ইহুদীদের নিরর্থক আলোচনা বা বিভ্রান্ত ধারণা । রঃ তাফসীরে মাযহারী/২৫৭ ॥||.01110011 9,001

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।