Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

দান করে নাই যখন তারা বলে “আল্লাহ্‌ মানুষের নিকট কিছুই অবতারণ করেননি ।' এ কথার অর্থ__ মানুষের প্রতি অবতীর্ণ আল্লাহ্‌্পাকের নেয়ামত ও রহমত সম্পর্কে ইহুদীরা আদৌ অবহিত নয়। অজ্ঞ তারা। তাই আল্লাহপাকের দানের যথামর্ধাদা দান করতে পারেনি । তারা রসুল প্রেরণের বিষয়টিকে সরাসরি অস্বীকার করলো । অথচ নবুয়ত ও রেসালাতই মানুষকে প্রদত্ত আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। এরপর বলা হয়েছে___“বলো, তবে মুসার আনীত কিতাব যা মানুষের জন্য আলো ও পথনির্দেশ ছিলো, যা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো ও যার অনেকাংশ গোপন রাখো ।' এ কথার অর্থ-_ তোমাদের নবী হজরত মুসার কিতাবও তো ছিলো মানুষের জন্য নূর ও হেদায়েত । তোমরা ওই নূর ও হেদায়েত বিভিন্নরূপে বিভিন্ন স্থানে লিপিবদ্ধ করে রেখেছো। কিন্তু ওই কিতাবের কিছু অংশ তোমরা প্রকাশ করো, অধিকাংশই করো না। এখানে “বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ' করার অর্থ বিভিন্ন কাগজের টুকরায় তওরাতের আয়াত লিপিবদ্ধ করা । ইহুদীরা যে কাগজের টুকরোগুলোতে তওরাত লিপিবদ্ধ করতো, সেগুলোর অধিকাংশই গোপনে রেখে দিতো । আর কিছু অংশ প্রকাশ্যে প্রচার করতো । তাদের ওই গোপন কাগজগুলোতে ছিলো হজরত ঈসা আ. এবং হজরত মোহাম্মদ স. এর প্রশংসা, তাদের আগমনের সুসংবাদ, তাদের নিদর্শনসমূহ, রজমের আয়াত ইত্যাদি । আলোচ্য বাক্যটিতে এই অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কর্ম সম্পর্কে কুপ্রবৃত্িতাড়িত। এরপর বলা হয়েছে__এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাও শিক্ষা দেয়া হয়েছিলো ।' অধিকাংশ তাফসীরবিদ বলেছেন, এই বাক্যটি দ্বারা ইহুদীদেরকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে লক্ষ্য করে এখানে বলে দেয়া হয়েছে__ তোমাদের প্রতি অবতারিত তওরাতে এমন অনেক বিষয় নেই যা কোরআনে রয়েছে। আল্লাহ্পাকই দয়া করে তার শেষ রসুলের মাধ্যমে সে সকল জ্ঞান তোমাদেরকে জানাচ্ছেন। এ অনন্য সুযোগ তোমাদের এবং তোমাদের পূর্ব-পুরুষদের ছিলো না। এ রকমও অর্থ হতে পারে যে, ধর্মীয় বিষয়ের যে সকল বিষয় ও পরিভাষা সহজবোধ্য ছিলো না, সে সকল বিষয়কে রসুল স. এর মাধ্যমে তোমাদের নিকট সহজবোধ্য করা হয়েছে। অন্য আয়াতেও এ রকম দৃষ্টান্ত রয়েছে। যেমন__ ইন্না হাজাল কোরআনু ইয়াকুস্সো তাফসীরে মাযহারী/২৫৬ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।