Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লামা বায়যাবী উল্লেখ করেছেন, 'হুদাহুম' (তাদের সৎপথ) কথাটির অর্থ_ - আল্লাহ্র এককতে বিশ্বাস এবং ওই সকল মূল বিধান যা পালন করতে সকল রসুল সাধারণভাবে নির্দেশপ্রাপ্ত । শরিয়তের শাখা প্রশাখাগত কোনো বিধানের কথা এর মধ্যে পড়ে না। কারণ শাখাগত বিধানে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে । অর্থাৎ এখানে মূল বিষয়ে সকল নবী ও রসুল সম্মিলিত। আর শাখা-প্রশাখাগত বিধানের অনুসরণ অসন্ভবও। তাই এ রকম কথা কিছুতেই বলা যাবে না যে, এখানে রসুল স.কে পূর্ববর্তী নবীগণের শরিয়তের অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে বা তিনি বিগত যুগের এক বা একাধিক শরিয়তের অনুসারী ছিলেন। আমি বলি, নবী রসুলগণ আল্লাহতায়ালার নির্দেশ পালনের জন্য আদিষ্ট ছিলেন। তাই তাদের পূর্বসুরীদের শরিয়তের অরহিত বিধান মান্য করা ছিলো তাদের জন্য অত্যাবশ্যক । আর এটাও তাদের জন্য অত্যাবশ্যক যে, তারা রহিত বিধানের স্থলাভিষিক্ত নতুনতর বিধান মান্য করে চলবেন। এখানে 'ইকৃতিদাহ্‌” (অনুসরণ) শব্দটির 'হা" হচ্ছে সাক্তাহ্‌ €তাজবীদের নিয়ম বিশেষ)। 'হা' শব্দটি এখানে সর্বনাম নয়। শেষে বলা হয়েছে-_“এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না, এটা তো শুধু বিশ্বগতের জন্য উপদেশ ।' এ কথার অর্থ-_- হে আমার রসুল! আপনি জনতাকে জানিয়ে দিন__ আমার এ কোরআন ও ধর্মপ্রচারের জন্য আমি তোমাদের নিকট বিনিময় প্রত্যাশী নই। আমার পূর্বসুরীগণও তাদের উম্মতের নিকট বিনিময় প্রত্যাশী ছিলেন না। বিনিময় প্রত্যাশা তাদের জন্য যেমন নিষিদ্ধ ছিলো তেমনি আমার জন্যও নিষিদ্ধ। আলোচ্য বাক্যটির মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, কোরআন হাদিস এবং ফিকাহ্‌ শিক্ষাদান করে বিনিময় প্রার্থনা করা অসিদ্ধ। বিষয়টি বিনিময়ের সঙ্গে সম্পৃক্ত কোনো কিছু নয়। এটি হচ্ছে উপদেশ জ্বিন ও ইনসানের জন্য কল্যাণময় উপদেশ। হজরত সাঈদ ইবনে যোবায়ের থেকে মুরসালরূপে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, একবার মালিক ইবনে জয়িফ নামক এক ইহুদী বিতর্কের উদ্দেশ্যে রসুল স. এর দরবারে উপস্থিত হলো । গায়ে পড়ে ঝগড়া শুরু করে দিলো সে । রসুল স. বললেন-___ যিনি মুসার উপর তওরাত অবতীর্ণ করেছেন সেই আল্লাহ্র শপথ! বলো, তুমি কি তওরাতের মধ্যে এ কথাটি লিপিবদ্ধ দেখতে পাওনি__ মোটা আলেমকে আল্লাহ্‌ পছন্দ করেন না। ইহুদী মালেক ছিলো মোটা । তাই সে এ কথা শুনে রেগে গেলো। বললো, আল্লাহ্র কসম ! আল্লাহ্‌ কোনো মানুষের প্রতি কোনো হুকুম অবতীর্ণ করেননি । তার সাথীরা এ কথা শুনে বললো, কী বলছো তুমি? তবে কি আল্লাহ্‌ মুসার উপরেও কোনো কিছু অবতীর্ণ করেন নি? তাদের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত । তাফসীরে মাযহারী/২৫৪ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।