Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে-_'অতঃপর যদি এরা এগুলোকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করেছি যারা এগুলো প্রত্যাখ্যান করবে না।' এ কথার অর্থ__ মক্কার মুশরিকেরা যদি আমার প্রদত্ত কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত অস্থীকার করে, তবে আমার তাতে কোনো ক্ষতি নেই। বরং আমি এই অনুগ্রহ বহনের গুরুদায়িত্ অন্য এক সম্প্রদায়ের উপর অর্পণ করেছি। ওই সৌভাগ্যমপ্তিত সম্প্রদায় হচ্ছে মদীনাবাসীরা ৷ তারা আল্লাহতায়ালার অনুগ্রহকে প্রত্যাখ্যান করে না। তারা প্রদত্ত অনুগ্রহকে এবং আমাকে বিশ্বাস করে। বিশ্বাসানুযায়ী আমলও করে! হজরত ইবনে আব্বাস এবং মুজাহিদ বলেছেন, এখানে “কৃওমান' (এক সম্প্রদায়) অর্থ মদীনাবাসীগণ । উল্লেখ্য যে, এখানে প্রত্যক্ষভাবে মদীনাবাসীদেরকে চিহিত করা হলেও 'এক সম্প্রদায়' কথাটির মধ্যে পরোক্ষভাবে অন্তর্ভুক্ত রয়েছেন অন্যান্য সাহাবীসহ পরবর্তী যুগের সকল মুসলমান । আবু রেজা আত্তারদী বলেছেন, আলোচ্য বাক্যটির মর্মার্থ হচ্ছে__ পৃথিবীবাসী যদি কিতাব, কর্তৃত্ব ও নবুয়তকে অস্বীকার করে, তবে আমি নির্ধারণ করে রেখেছি যে, এ সমস্তের ভার অর্পণ করবো আসমানের ফেরেশতাদের উপর । তারা এগুলো প্রত্যাখ্যান করবে না। তৃতীয় আয়াতে (৯০) বলা হয়েছে__-'এদেরকেই আল্লাহ্‌ সৎপথে পরিচালিত করেছেন, সুতরাং__ তুমি তাদের পথের অনুসন্ধান করো ।' এ কথার অর্থ__ এই নবী রসুলদেরকেই আল্লাহতায়ালা সৎপথে পরিচালিত করেছেন। দিয়েছেন তৌহিদ, দ্বীন এবং নির্দেশ ও নিষেধাজ্ঞাসম্বলিত শরিয়ত । এই দানের মাধ্যমেই তিনি তাদেরকে সঠিক পথে চালিয়েছেন । সুতরাং হে আমার প্রিয় রসুল! আপনি এদের পথ অনুসরণ করুন। কথাটির মাধ্যমে মুশরিকদের ধর্মপথের প্রতি প্রকাশ করা হয়েছে চরম ঘৃণা । কারণ তারা তাদের পথত্রষ্ট পিতৃপুরুষের অন্ধ অনুসারী । নবী রসুলদের অনুসারী নয়। মনে রাখতে হবে যে, পূর্ববর্তী নবী রসুলের অনুসরণ করার অর্থ এখানে তাদেরকে এবং তাদের ধর্মমতকে সত্য বলে স্বীকার করা। তাদের শরিয়তের বিধানের অনুসরণ করা নয়। রসুল স. শ্রেষ্ঠতম রসুল। তার শরিয়তই সর্বশ্রেষ্ঠ । সুতরাং তার পক্ষে পূর্ববর্তী নবী রসুলের শরিয়তের অনুসরণ কিছুতেই শোভনীয় নয়। আর তার উম্মতের জন্যও এ রকম অনুসরণ বাধ্যতামূলক নয়! প্রকৃত কথা এই যে, রসুল স.কে এখানে এ কথাটি বলে দেয়া হয়েছে যে, হে আমার প্রিয়তম রসুল! আপনার পূর্বসূরীরা যেমন সৎপথে চলতেন আপনিও তেমনি সৎপথে চলুন। তাদেরকে দেয়া হয়েছিলো শরিয়ত । আপনাকেও তেমনি দেয়া হয়েছে। তারা যেমন তাদেরকে প্রদত্ত শরিয়তানুযায়ী চলতেন, আপনিও তেমনি আপনাকে প্রদত্ত শরিয়তানুযায়ী চলুন । ূ তাফসীরে মাযহারী/২৫৩ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।