Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0 ইহাদিগকেই কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত প্রদান করিয়াছি, অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না। (2 ইহাদিগকেই আল্লাহ্‌ সৎপথে পরিচালিত করিয়াছেন, সুতরাং তুমি তাহাদিগের পথের অনুসরণ কর; বল, “ইহার জন্য আমি তোমাদিগের নিকট পারিশ্রমিক চাহি না, ইহা তো শুধু বিশ্ব-জগতের জন্য উপদেশ ।' আলোচ্য আয়াতত্রয়ের প্রথমটিতে বলা হয়েছে-_“এটা আল্লাহ্র পথ, স্বীয় দাসদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এর দ্বারা সৎপথে পরিচালিত করেন' । এ কথার অর্থ__ আল্লাহতায়ালাই নবী রসুলগণকে সরাসরি হেদায়েত দান করে থাকেন। তারাই হচ্ছেন 'যাকে ইচ্ছা তিনি এর দ্বারা সৎপথে পরিচালিত করেন'-__ কথাটির লক্ষ্যস্থল। এরপর বলা হয়েছে__“তারা যদি শিরিক করতো তবে তাদের কৃতকর্ম নিষ্ষল হতো" । এ কথার অর্থ__ শিরিক সকল কৃতকর্মকে সম্পূর্ণ নিক্ষল করে দেয়। শিরিক (অংশীবাদীতা) এমনই জঘন্য পাপ যে এ মহাপাপ থেকে নিজের কৃতকর্মকে রক্ষা করা কারো জন্য কখনই সম্ভব নয়। নবী, রসুলগণ এ মহাপাপ থেকে চিরমুক্ত। তাদের দ্বারা শিরিক সংঘটিত হওয়া কোনোক্রমেই সম্ভব নয়। কিন্তু শিরিকের ভয়াবহতা বুঝানোর জন্যই এখানে এভাবে বলা হয়েছে যে, ওই সকল হেদায়েতপ্রাপ্ত আল্লাহ্তায়ালার প্রিয় বান্দাগণের মধ্যেও যদি কেউ শিরিক করে__ তবুও তার সকল কর্ম নিষ্ষল হয়ে যাবে। অতএব অন্যদের জন্য শিরিকমুক্ত থাকা যে অপরিহার্ষ_তা বলাই বাহুল্য । দিতীয় আয়াতে (৮৯) বলা হয়েছে__ “এদেরকেই কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত প্রদান করেছি। এ কথার অর্থ__ আমি আমার প্রিয় নবী রসুলদেরকে দিয়েছি কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত। এখানে আল কিতাব শব্দটি জাতিবাচক নাম পদ বা ইসমে জিন্স। এই নাম পদের ব্যবহারের মাধ্যমে নবী ও রসুলদের উপর কিতাৰ অবতীর্ণ করার বিষয়টিকে সুনির্দিষ্ট করা হয়েছে। এর সঙ্গে তাদেরকে কর্তৃত্ব এবং নবুয়তদানের কথাও বলে দেয়া হয়েছে। কর্তৃত্ব বুঝাতে “হুকুম' শব্দটি ব্যবহার করা হয়েছে__ যার অর্থ কর্তৃত বা সাম্রাজ্য । এভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে, আমি তাদেরকে সাম্রাজ্যাধিকারী বানিয়েছি এই জন্য যেনো মানুষেরা তাদের আনুগত্যকে স্বীকার করে৷ অথবা “হুকুম* অর্থ এখানে হেকমত বা জ্ঞান। কিংবা সকল বিষয়ে সত্য সিদ্ধান্তদানের যোগ্যতা । তাফসীরে মাযহারী/২৫২ রর ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।