Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ওমর থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, হজরত জিব্রাইলের এক প্রশ্নের উত্তরে রসুল স. বলেছিলেন ইহ্সান (ইবাদতের সৌন্দর্য সচেতনতা) হচ্ছে এই-- তুমি তোমার প্রতুপ্রতিপালকের এমন একাণ্র উপাসনা করবে, যেন তুমি তাকে দেখছো । এমন যদি না হয় তবে বিশ্বাস রেখো যে, তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন । বোখারী, মুসলিম ৷ দ্বিতীয় আয়াতে (৮৫) বলা হয়েছে__'এবং জাকারিয়া, ইয়াহ্‌ইয়া, মূসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম ।' এ কথার অর্থ_ আমি আরও সৎ পথে পরিচালিত করেছিলাম জাকারিয়া বিন আজম, ইয়াহ্‌ইয়া বিন জাকারয়া, ঈসা বিন মরিয়ম বিনতে ইমরান এবং ইলিয়াস বিন মাতা বিন ফুখাস বিন আইজার বিন হারুণকে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, হজরত ইদ্রিস এবং হজরত ইলিয়াস ছিলেন একই ব্যক্তি__ যেমন ইয়াকুব এবং ইসরাইল একই ব্যক্তির নাম। কিন্তু আয়াতের বর্ণনাভঙ্গি এ কথাটিকে প্রমাণ করে না। হজরত ইদ্রিস হজরত নূহের বংশভৃত ছিলেন না। ছিলেন হজরত নূহের পিতামহের বংশধারার সাথে যুক্ত। হজরত নূহের পিতার নাম লামাক। লামাকের পিতা মাতৃশালাখ। মাতুশালাখের পিতা ছিলেন খুনুখ এবং খুনুখের পিতা ছিলেন হজরত ইদ্রিস। হজরত আদমের উত্তর পুরুষের মধ্যে হজরত ইদ্রিসই ছিলেন প্রথম রসুল । কলম দিয়ে লিখার প্রথা তিনিই প্রথম প্রবর্তন করেন। এরপর বলা হয়েছে__ “কুবুমু মিনাস্সলেহীন' (তারা সকলে সঙ্জনদের অন্তর্ভুক্ত)। এ কথার অর্থ-_ উপরোল্লিখিত ব্যক্তিবর্গ ছিলেন ক্ষুদ্র, বৃহৎ সকল পাপ থেকে মুক্ত। নিষ্পাপ। নিষিদ্ধ বিষয় থেকে সম্পর্কচ্যুত হয়ে আদিষ্ট বিষয়ে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাউকে সলেহ্‌ বা সঙ্জন বলা যায় না। নিষিদ্ধ বিষয়ের সঙ্গে যৎসামান্য সম্পৃক্তিও নিষ্পাপ বা সলেহ্‌ হওয়ার প্রতিবন্ধক। অবশ্য সাধারণভাবে সতকর্মপরায়ণদেরকেও সলেহ্‌ বলা হয়ে থাকে কিন্ত প্রকৃত অর্থে তারা সলেহ্‌ বা সঙ্জন নন। তবে বৃহৎ পাপ থেকে সম্পর্ক যৎসামান্য ক্ষুদ্র পাপে পাপী হলেও সঙ্জন নামে অভিহিত হতে পারেন। রূপক অর্থে তাদেরকে সঙ্জন বলাতে দোষের কিছু নেই। এ কথাটিও সত্য যে, বিশুদ্ধ অন্তরে তওবাকারীরাও পুণ্যবান বা সলেহ্‌ হয়ে যান। এ ধরনের সলঙ্জিত ও সানুতগ্ত প্রত্যাবর্তনকারীরাও নিষ্পাপ । কিন্তু নবী রসুলগণের নিষ্পাপত্র প্রকৃত, পূর্ণ এবং পরিণত। তৃতীয় আয়াতে বলা হয়েছে-_-আরও সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আল" উসায়া, ইউনুস ও লুতকে। এ কথার অর্থ__ আমি রসুল মোহাম্মদ স. এর পূর্ব-পুরুষ ইসমাইল বিন ইব্রাহিমকে, আল'ঈসায়া বিন উতুব বিন আজুরকে, ইউনুস বিন মাতাকে এবং ইব্রাহিমের ভ্রাতৃষ্পুত্র লুত বিন হারানকেও সংপথে চালিত করেছিলাম । তাফসীরে মাযহারী/২৫০ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।