Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতচতুষ্টয়ের প্রথমটিতে বলা হয়েছে-_'এবং আমি তাকে দিয়েছিলাম ইসহাক ও ইয়াকুব ও তাদের প্রত্যেককে সংপথে পরিচালিত করেছিলাম ।'__ এ কথার অর্থ, আমি ইব্রাহিমকে দিয়েছিলাম পুত্র ইসহাককে এবং প্রপৌত্র ইয়াকুবকে । আর তাদেরকে দিয়েছিলাম হেদায়েত । এরপর বলা হয়েছে__“পূর্বে নৃহকেও সৎ পথে পরিচালিত করেছিলাম ।' দানের কথা আলোচ্য বাক্যটিতে উল্লেখিত হয়েছে। বাক্যটির মাধ্যমে বুঝা যায়, কোনো ব্যক্তির পূর্বপুরুষ এবং উত্তর পুরুষের আভিজাত্য ও কৃতিত্বও ওই ব্যক্তিকে প্রদত্ত অনুগ্রহের একটি নিদর্শন। এখানেও তাই হজরত ইব্রাহিমকে প্রদত্ত অনুগ্রহ হিসেবে তার পূর্বপুরুষ হজরত নূহ এবং উত্তর পুরুষ হজরত ইসহাক ও হজরত ইয়াকুবের হেদায়েত প্রাপ্তির কথা বলা হয়েছে। আমি বলি, উপরোক্ত ব্যাখ্যাটির আলোকে সহজেই অনুমিত হয় যে, রসুলুল্লাহ স. এর পূর্বপুরুষগণের কেউই অবিশ্বাসী ছিলেন না। তিনি স. তো আল্লাহ্পাকের সর্বাপেক্ষা প্রিয়ভাজন। আর প্রেমের চাহিদা হচ্ছে__ প্রিয়জনের আভিজাত্যকে পরিপূর্ণ ও নিফলুষ রাখা । এরপর বলা হয়েছে___“এবং তার বংশধর দাউদ, সুলায়মান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুণকেও ।' এ কথার অর্থ__ আমি নৃহ অথবা ইব্রাহিমের বংশের মধ্যে সৎ পথে পরিচালিত করেছি দাউদ বিন আল ইয়াসা, সুলায়মান বিন দাউদ, আইয়ুব বিন আমুস্‌ বিন রাজাখ বিন রউম বিন ইস বিন ইসহাক বিন ইব্রাহিম এবং ইউসুফ বিন ইয়াকুব, বিন ইসহাক, মুসা বিন ইমরান বিন ইয়াসমার, বিন কাহিত, বিন লাবী, বিন ইয়াকুব এবং হজরত মুসার জ্যোষ্ঠভ্রাতা হারুণকে। উল্লেখ্য যে, হজরত হারুণ ছিলেন হজরত মুসার এক বছরের বড়। এখানে “মিন জুর্রিইয়াতিহী' (বংশধরের মধ্যে) __ কথাটির “হা" (তার) সর্বনামটি হজরত ইবাহিমের স্থলাভিষিক্ত । কারণ এতক্ষণ ধরে হজরত ইব্রাহিমের প্রসঙ্গেই আলোচনা হয়ে চলেছে। কেউ কেউ বলেছেন, সর্বনামটি এখানে হজরত নৃহের স্থলাভিষিক্ত । কেননা হজরত ইব্রাহিমের পূর্বে হজরত নূহ্‌ এর প্রসঙ্গ শুরু হয়েছে। আর তৎসন্নিহিত আয়াতগুলোতে উল্লেখিত হয়েছে হজরত ইউনুস ও হজরত লুতের নাম। তারা ছিলেন হজরত নৃহ এর বংশধর । হজরত ইব্রাহিমের নয়। সুতরাং এখানে তার বংশধর" অর্থ হবে হজরত নৃহ এর বংশধর । এটাই সমধিক স্পষ্ট । শেষে বলা হয়েছে__'আর এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি।' এ কথার অর্থ, হজরত নুহ এবং হজরত ইব্রাহিমের বংশধরগণ ছিলেন পুণ্যবান। আমি তাই তাদের মর্যাদা সমুন্নত করেছি । এভাবেই সকল সৎপরায়ণদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ূ তাফসীরে মাযহারী/২৪৯ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।