বকর বিন সাওদার মাধ্যমে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, এক আক্রমণকারী অতর্কিতে আক্রমণ করে এক মুসলমানকে হত্যা করলো । দ্বিতীয়বার আক্রমণ করে সে হত্যা করলো আরেক মুসলমানকে । তৃতীয়বার হত্যা করলো আরেকজনকে । তারপর সে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রসুল স. এর দরবারে উপস্থিত হলো। বললো, এ অবস্থায় মুসলমান হলে আমার কি কোনো উপকার হবে? রসুল স. বললেন, হ্যা। লোকটি মুসলমান হয়ে গেলো। এরপর সে পুনরায় একে একে তিনজন মুসলমানকে হত্যা করে বসলো । কেউ কেউ মনে করেন, ওই লোকটিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি ৷ সুরা আন্আ*ম $ আয়াত ৮৩ শা 210০5 1৮৫ ঠি কর্ধ ৮5 পালা ঠ ৫৮৫ 5৫ পচ (১৮81৫ 5 পতিত ০1৮০৩৪০৯৪৪১ ৭2৪-49৬8 0 এবং ইহা আমার যুক্তি যাহা ইব্রাহিমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের মুকাবিলায়; যাহাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নত করি; তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী। হজরত ইব্রাহিম সম্পর্কে এতক্ষণ ধরে যে আলোচনা করা হয়েছে, এই আয়াতটিও সেই আলোচনার অন্তর্তুক্ত। এই আয়াতের বক্তব্য দ্বারা স্পষ্টতই প্রমাণিত হয় যে, হজরত ইব্রাহিম নক্ষত্র, চন্দ্র ও সূর্যকে প্রতিপালক বলেছিলেন, আবার অস্তমিত হতে দেখে সেগুলোর প্রতিপালক হওয়াকে অস্বীকারও করেছিলেন। এটা তার চিন্তা ভাবনা বা “তাফাক্কুর' ছিলো না। কারণ পবিভ্রাত্বাগণের চিন্তা-প্রসৃত কোনো প্রমাণের প্রয়োজন হয় না। বরং তিনি এ রকম করেছিলেন তার সম্প্রদায়কে সচেতন করার জন্য । আয়াতেও তাই বলা হয়েছে_ -'এবং এটা আমার যুক্তি যা ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায় ।” কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, এখানে উল্লেখিত 'যুক্তি' হচ্ছে ওই যুক্তি যা হজরত ইব্রাহিম নমরুদের সামনে উপস্থাপন করেছিলেন। সুরা বাকারার করা হয়েছে। কিন্তু এ ব্যাখ্যাটি ঠিক নয়। প্রথমোক্ত ব্যাখ্যাটিই অধিকতর শুদ্ধ! এখানে 'হুজ্জাতুনা' শব্দটির অর্থ প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত যুক্তি বা দলিল। এখানে বলা হয়েছে ওই যুক্তি আল্লাহ্পাকই হজরত ইব্রাহিমকে দিয়েছিলেন। : তাফসীরে মাযহারী/২৪৭ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।