Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা কী অবোধ, কী মূর্খ, কী অপবিত্র । তোমরা তাকে ভয় করছো না। ভয় তো করা উচিত তোমাদের ৷ কারণ তোমরা অংশীবাদী । আর আমি তো নির্ভয়। কারণ আমি এক আল্লাহয় একনিষ্ঠ বিশ্বাসী । শেষে বলা হয়েছে___'সুতরাং যদি তোমরা জানো তবে বলো দু'দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? এ কথার অর্থ__ তৌহিদপন্থিদের বিশ্বাস, বুদ্ধি ও কর্ম আল্লাহ্‌পাকের নির্দেশের পূর্ণ অনুকূল। পক্ষান্তরে অংশীবাদীদের বিশ্বাস, বুদ্ধি ও কর্ম অশুদ্ধ, অপবিত্র, প্রমাণহীন। সুতরাং বিশ্বাসীরাই নিরাপত্তা লাভের অধিকারী । অবিশ্বাসীরা নয়। কথাটির মাধ্যমে অংশীবাদীদেরকে একত্ববাদী হওয়ার প্রতি প্রচ্ছন্ন উৎসাহ দেয়া হয়েছে । যেনো বলা হয়েছে__ হে অংশীবাদীর দল, চির নিরাপত্তা যদি চাও, তবে এসো তৌহিদের পথে । এখানে “ইনকুনতুম তা'লামুন' (যদি তোমরা জানো) অর্থ__ হে অংশীবাদী সম্প্রদায়! তোমরা যদি জানো যে, একমাত্র আল্লাহৃকেই ভয় করা উচিত অন্য কাউকে নয়, তবে শিরিককে পরিত্যাগ করে তৌহিদকে গ্রহণ করো। অথবা কথাটির অর্থ হবে এ রকম-_ যদি তোমরা দূরদৃষ্টিসম্পন্ন এবং জ্ঞানী হও, তবে আমার এ প্রশ্নটির যথা উত্তর প্রদান করো-_ দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? পরের আয়াতে (৮২) বলা হয়েছে__যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে সীমালংঘন দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, তারাই সৎপথণ্রাপ্ত। হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো-__ তখন মুসলমানেরা চরমভাবে মুষড়ে পড়লেন । তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! আমাদের মধ্যে কে এমন আছে, যে নিজের নফসের উপর জুলুম করেনি, বিশ্বাসী হওয়া সর্ত্েও সীমালংঘন করেনি । অতএব আমাদের মুক্তির উপায় কী? রসুল স. বললেন, জুলুম অর্থ শিরিক। আপন পুত্রকে প্রদত্ত হজরত লোকমানের ওই উপদেশ কি তোমরা শোনোনি-_ হে বৎস! তুমি আল্লাহ্র সঙ্গে শরীক কোরো না। কেননা শিরিক একটি জঘন্য অপরাধ । বোখারী । হজরত ইব্রাহিম অংশীবাদীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আযাব থেকে নিরাপত্তা লাভের অধিকারী কে? অংশীবাদীরা কোনো জবাব দিলো না। তখন তিনি নিজেই উচ্চারণ করলেন__ “আল্লাজিনা আমানু” (যারা বিশ্বাস করেছে)। উক্তিটি হজরত ইব্রাহিমের হতে পারে__ যা আল্লাহপাক এখানে সংকলিত করেছেন৷ অথবা কথাটি আল্লাহ্পাকের নিজের কথাও হতে পারে । তাফসীরে মাযহারী/২৪৬ . ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।