Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরীক করো তাকে আমি ভয় করি না। কথাটির অর্থ__ সম্ভাব্যের বৃত্তের (দায়রায়ে এমকানের) কোনো কিছুই আল্লাহতায়ালার ইচ্ছা ব্যতীত কারো উপকার বা অপকার করতে পারে না৷ চন্দ্র, সূ: নক্ষত্র সৃষ্টি-_ অষ্টা নয়। ভূচতুষ্টয়ও (আগুন, পানি, মাটি বাতাস) আল্লাহ্তায়ালার সৃষ্টবস্ত ৷ স্গ্রাট নমরুদও তেমনি আল্লাহ্পাকের সৃষ্টি । সুতরাং সচেতন অচেতন কোনো সৃষ্টিই উপাস্য হতে পারে না। আমি তাই কাউকে ভয় পাই না। তোমাদের দেব-দেবীদেরকেও না। কারণ সৃষ্টি হিসেবে আমরা সকলেই সমতুল। বরং কোনো কোনো সৃষ্টি তো আমাপেক্ষাও অধিক অক্ষম । যেমন, তোমাদের প্রতিমাগুলো, উত্ভিদসমূহ এবং সকল জড় পদার্থ । এক বর্ণনায় এসেছে__ যখন হজরত ইব্রাহিম পর্বত গুহা থেকে বের হয়ে এলেন, তখন মুশরিক জনতা তীর প্রতি তত আগ্রহী ছিলো না। আযর মূর্তি নির্মাণ করতো এবং তা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতো। একদিন তিনি হজরত ইব্রাহিম মূর্তিগুলো নিয়ে বাজারে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, আমার নিকট থেকে কেউ কি এমন কোনো জিনিস ক্রয় করতে চাও-_ যা ক্ষতিকারক, উপকার করার কোনো ক্ষমতা যাদের একেবারেই নেই। এ রকম বলার ফলে কেউ আর মূর্তি ক্রয় করলো না। শেষ বেলায় তিনি মূর্তিগুলোকে একটি পুকুরের পানিতে উপুড় করে ধরে মূর্তিপূজকদের শুনিয়ে বলতে থাকলেন, নাও । এবার পানি পান করো। “আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করলে'__ কথাটির অর্থ আমার প্রতিপালক যদি আমাকে বিপদে ফেলতে ইচ্ছে করেন তবে কেবল আমার উপর আপতিত হবে বিপদ । সে বিপদ তিনি যে কোনো মাধ্যমে আমার উপর অবতীর্ণ করতে পারেন। আর তিনি যদি আমাকে নির্বিপদ রাখতে চান তবে তোমাদের উপাস্যগুলোর কিংবা অন্য কোনো সৃষ্টির এমতোক্ষমতা নেই যে তারা আমার কেশাগ্র স্পর্শ করে। এরপর বলা হয়েছে___“সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ব। এ কথার অর্থ__ আল্লাহ্তায়ালার অসীম ও অননুভব্য জ্ঞান সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে রয়েছে। কথাটির অর্থ এ রকমও হতে পারে যে, কেবল তার ইচ্ছায় এবং সৃষ্টির মধ্যে তার প্রতিফলিত ইচ্ছার মাধ্যমে সৃষ্টিকূলের পক্ষ থেকে উপকার অথবা অপকার সাধিত হয়। আর সৃষ্টির অনস্তিত্ব, অস্তিত্ব এবং সৃষ্টির মাধ্যমে প্রকাশিত সকল ক্রিয়া-প্রতিক্রিয়া তার অসীম জ্ঞানের আওতাভূত, সকল কিছুই তার জ্ঞানের অধীন। তাফসীরে মাযহারী/২৪৪ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।