নির্দেশক বিশেষ্য নির্দেশিত বস্তু এবং বিধেয় এর মধ্যবর্তী স্থানে হয়, তার মধ্যে নির্দেশিত বস্তুর স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ হওয়া কোনো বিবেচ্য বিষয় নয়। কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, হাজা শব্দটির মাধ্যমে সূর্যের উদিত হওয়াকে অথবা সূর্যের প্রথরতাকে নির্দেশ করা হয়েছে। আমি বলি, শামস্ শব্দটি কেবল শ্রুতিগত দিক থেকে স্ত্রী লিঙ্গ । যেহেতু এর তাস্গীর রূপ শামসিয়াতুন। উল্লেখ্য যে, হজরত ইব্রাহিমের মাতৃভাষা আরবী ছিলো না। তার ভাষায় সূর্য ছিলো পুংলিঙ্গ। তাই আয়াত আরবী হলেও আয়াতের বক্তব্যে হজরত ইব্রাহিমের বাকভঙ্গিকেই বলবৎ রাখা হয়েছে। তাই এখানে ব্যবহৃত হয়েছে পুংলিঙ্গ বাচক “হাজা' শব্দটি। তোলার জন্যই হজরত ইব্রাহিম বলেছেন, হাজা আকবার (এটাই সর্ব বৃহৎ)। অর্থাৎ সর্ববৃহৎ সূর্যও যখন অন্তমিত হয় এবং তা উপাসনার অযোগ্য বলে প্রমাণিত হয়, তখন চন্দ্র, নক্ষত্র এবং অন্যান্য সৃষ্টবস্তুনিচয় উপাস্য হওয়ার অযোগ্য । পরের বাক্যে সে কথাটিই বিবৃত হয়েছে। বলা হয়েছে__ ফালাম্মা আফালাত্ কৃলা ইয়া কৃওমি ইন্নি বারিউম্ মিমৃমা তুশ্রিকুন (যখন এটাও অন্তমিত হলো, তখন সে বললো, “হে আমার সম্প্রদায়! তোমরা যাকে আল্লাহ্র শরীক করো তা থেকে আমি নির্লিপ্ত)। এ কথার অর্থ__ দেখো হে আমার সম্প্রদায়, সূর্যও অন্তমিত হয়। সুতরাং নক্ষত্র, চন্দ্র, সূর্য আলোকজ্জ্বল ও বৃহৎ হলেও প্রতিপালক হওয়ার উপযুক্ত নয়। এগুলোর অবস্থা সতত বিবর্তনশীল । এগুলোর সব কয়টিই এক ও অবিভাজ্য পরিবর্তনকারী শ্রষ্টার মুখাপেক্ষী ৷ তিনি এগুলোকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করছেন। এই বৃহৎ নিদর্শনগুলোর অবস্থা যদি এ রকমই হয়, তবে স্বহস্তনির্মিত প্রতিমাগুলো তো উপাস্য হওয়ার আরো অধিক অনুপযুক্ত । এভাবে অত্যন্ত কুশলতার সঙ্গে এক ও অবিনশ্বর আল্লাহকে উপাস্য প্রমাণ করার পর হজরত ইব্রাহিম তার সম্প্রদায়ের লোককে লক্ষ্য করে বললেন, হে আমার সম্প্রদায়! তোমরা যাকে আল্লাহ্র শরীক করো__ তা থেকে আমি নির্লিপ্ত । এ কথাটির মাধ্যমে প্রমাণিত হয় যে, মুশরিক জনতার সম্মুখে সুস্পষ্টরূপে আল্লাহ্পাকের এককত্ প্রমাণের জন্যই তিনি নক্ষত্র, চন্দ্র ও সূর্যকে ক্রমান্বয়ে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে যাচ্ছিলেন । এভাবে শেষ সিদ্ধান্তটি তিনি জানিয়ে দিয়েছেন আলোচ্য বাক্যটির মাধ্যমে । এভাবে মুশরিক জনতাকে নিরুত্তর করে দেয়াই ছিলো তার আসল উদ্দেশ্য । এরপর আরো পরিষ্কার করে তিনি তৌহিদের যে শ্বাশ্বত বাক্যটি উচ্চারণ করেছেন__ তা উদ্ধৃত হয়েছে পরবর্তী আয়াতে (৭৯)। তাফসীরে মাযহারী/২৪২ ূ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।