পরের আয়াতে (৭৭) বলা হয়েছে-_- “ফালাম্মা রাআল কৃমারা বাযিগান কলা হাজা রব্বি*' (অতঃপর সে যখন চন্দ্রকে উদিত হতে দেখলো, তখন সে বললো, “এটাই আমার প্রতিপালক')। এ কথার অর্থ চন্দ্রকে নক্ষত্রাপেক্ষা অধিকতর উজ্জ্বল দেখতে পেয়ে হজরত ইব্াহিম বললেন, এটাই আমার প্রতিপালক । তিনি ছিলেন পূর্ণ সচেতন জ্ঞানানুসন্ধানী। তাই নক্ষত্রের অন্তমিতিকে তিনি গ্রহণ করলেন তৌহিদের পথের একটি প্রমাণ হিসেবে। এর অতিরিক্ত দলিল ছিলো নিম্প্রয়োজন। তবু তিনি অংশীবাদীদের নিকট অধিকতর প্রমাণ স্থাপনের জন্য প্রমাণের পরিধিকে প্রশস্ততর করেছিলেন । তাই প্রমাণ হিসেবে নক্ষত্রের পর চন্দ্ এবং তারপর সূর্যের প্রমাণকে গ্রহণ করেছিলেন । এরপর বলা হয়েছে__- ফালাম্মা আফালা কৃলা লাইল্লাম ইয়াহ্দিনি রব্বি লা আকুনান্না মিনাল কৃওমিদ্ ছুল্পীন (যখন এটা অস্তমিত হলো তখন সে বললো, “আমাকে আমার প্রতিপালক সং পথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথত্রষ্টদের অন্তর্ভুক্ত হবো')। এ কথার অর্থ-_ চন্দ্রও যখন ডুবে গেলো, তখন হজরত ইব্রাহিম নতুন নিদর্শনের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, আমার প্রতিপালক যদি আমাকে সরল পথের সন্ধান দান না করেন, তবে নিশ্চয়ই আমি হয়ে পড়বো দিশাহীন। আল্লাহ্র পক্ষ থেকে হেদায়েত প্রাপ্তির অমূল্য নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি এ কথা বলেছিলেন । যেমন রসুল স. বলেছেন, আল্লাহ্র পক্ষ থেকে সাহায্য না এলে আমি হেদায়েত প্রাপ্ত হতাম না। না দান করতে শিখতাম, না পড়তে পারতাম নামাজ। উল্লেখ্য যে, আলোচ্য বাক্যটির মাধ্যমে হজরত ইব্রাহিম তার সম্প্রদায়ের লোকদেরকে সত্যপথের দিকে আহবান জানিয়েছেন। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে, নক্ষত্রের মতো চন্দ্রও কখনো উপাস্য হতে পারে না। কারণ, নক্ষত্রের মতোন চন্দ্রও অস্তমিত হয়, পরিবর্তিত হয়। এগুলোর কোনোটিই চিরন্তন নয়। তাই যে এগুলোকে প্রতিপালক মনে করবে সে অবশ্যই হয়ে যাবে সত্য পথ থেকে বিচ্যুত। উদয় ও অস্ত দু'টো অবস্থাই অচিরন্তনতার নিদর্শন । কিন্তু উদয়ের চেয়ে অস্তের মধ্যে ক্ষয়ের নিদর্শনটি অধিকতর প্রকট হয়ে ওঠে । তাই হজরত ইব্রাহিম এখানে নক্ষত্র ও চন্দ্রের অস্তমিত হওয়াকে উপাস্য না হওয়ার নিদর্শন হিসেবে চিহিত করেছেন । এর পরের আয়াতে (৭৮) বলা হয়েছে__ ফালাম্মা রায়াশ্ শামসা বাধিগাতান কৃলা হাজা রব্বি হাজা আকবার (অতঃপর যখন সে সূর্যকে উদিত হতে দেখলো তখন সে বললো, “এটা আমার প্রতিপালক, এটা সর্ব বৃহৎ।') এখানে “সর্ব বৃহৎ অর্থ নক্ষত্র ও চন্দ্র অপেক্ষা বৃহৎ। আরবী ভাষায় শামস্ (সূর্য) শব্দটি স্ত্রীলিঙ্গ। আর হাজা (এটা) নির্দেশক বিশেষ্যটি পুংলিঙ্গ। এখানে ইঙ্গিত করা হয়েছে সূর্যের দিকে। কেননা হাজা শব্দটির বিধেয় 'রব' (প্রতিপালক) শব্দটি পুংলিঙ্গ। যে রর তাফসীরে মাযহারী/২৪১ ॥|.011100119,.00
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।