Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পিতা বললেন, তোমার জননী। হজরত ইবাহিম বললেন, আমার জননীর পালনকর্তা কে? পিতা বললেন, আমি! হজরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন, আপনার পালনকর্তা কে? তিনি বললেন, নমরুদ ৷ হজরত ইব্রাহিম প্রশ্ন করে বসলেন, নমরুদের পালনকর্তা কে? এ কথা শুনে পিতা তাকে চপেটাঘাত করলেন এবং বললেন, চুপ। তারপর যখন রাতের আধার নেমে এলো তখন হজরত ইব্রাহিম গুহামুখে এসে বাইরের দিকে তাকালেন দেখলেন আকাশে একটি তারা জ্বলজ্বল করছে। আপন মনে তিনি বললেন, এটাই কি তবে আমার পালনকর্তা? এক বর্ণনায় এসেছে, হজরত ইব্রাহিম একদিন তার মাতা-পিতাকে বললেন, আমাকে এখান থেকে অন্যত্র নিয়ে চলো। জনক-জননী তখন তাকে গুহা থেকে বের করে নিয়ে এলেন। তখন রাত। হজরত ইব্রাহিম একস্থানে দেখলেন কিছু উট, ছাগল এবং ঘোড়া । পিতাকে জিজ্ঞেস করলেন, এগুলো কী? পিতা বললেন, এগুলো উট, ঘোড়া এবং ছাগল । হজরত ইব্রাহিম বললেন, নিশ্চয়ই এদের কোনো সুষ্টা ও পালনকর্তা রয়েছেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন শুকতারা অথবা ফ্ুবতারা জ্বল জ্বল করে জ্বলছে । রাতটি ছিলো কৃষ্ণপক্ষের শেষ দিকের একটি রাত। তাই তিনি প্রথম রাতে দেখেছিলেন শুকতারা এবং শেষ রাতে দেখেছিলেন চন্দ্র । আলোচ্য আয়াতেও তাই বলা হয়েছে প্রথমে নক্ষত্র পরে চন্দ্র ও শেষে সূর্যোদয়ের কথা ।__ এই বর্ণনাটির মাধ্যমে প্রতীয়মান হয় যে, হজরত ইবাহিমের জনক জননী ছিলেন কাফের । কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় না যে, কাফের অবস্থাতেই তাদের ঘটেছিলো । যাহোক, এ সম্পর্কিত বর্ণনাগুলো বিভিন্ন রকম। সৃত্রগুলোও । অপর দিকে বিশুদ্ধ সূত্রসম্বলিত হাদিসে এর বিপরীত বর্ণনা রয়েছে । যেমন এক হাদিসে বলা হয়েছে, হজরত আদম থেকে রসুলুল্লাহ স. এর পিতা-মাতা পর্যন্ত সকল উর্ধ্বতন এবং অধগস্তন মাতা-পিতা সকলেই ছিলেন ইমানদার। রসুলুল্লাহ্‌ স. পবিত্র পুরুষের পৃষ্ঠদেশ থেকে পবিত্র মাতার গর্ভে ক্রমান্বয়ে স্থানান্তরিত হয়ে আসছিলেন। তাই অন্য আয়াতে বলা হয়েছে, ওয়া তাকৃন্ুবুকা ফিস্‌ সাজিদীন (আর আমি তোমাকে সেজদাকারীদের মাধ্যমে পরিক্রমণ ঘটিয়েছি)। আর আরববাসীরা পিতৃব্যকেও পিতা নামে ডেকে থাকে। তাই এ রকমও হতে পারে যে, হজরত ইব্রাহিমের দুপ্ধীপোষ্য অবস্থায় তার পিতা তারিখ ইত্তেকাল করেছিলেন। তারপর থেকে তার প্রতিপালনের ভার অর্পিত হয় তার চাচা আযরের উপর । তাই লালন-পালনকারী করা হয়েছে। আল্লাহ্পাকই প্রকৃত তত্ব অবগত। এরপর বলা হয়েছে__ ফালাম্মা আফালা কৃলা লা উহিব্বুল আফিলিন (অতঃপর যখন ওই নক্ষত্র অস্তমিত হলো তখন সে বললো, “যা অন্তমিত হয় তা আমি পছন্দ করি না)'। এ কথার অর্থ__ যা ক্ষয় হয়, লয় হয়, অস্তমিত হয় তার উপাসনা করতে আমি সম্দত নই । আমি তো উপাসনা করবো তার, যিনি চিরপ্রীব, চিরস্থায়ী এবং পরিবর্তনশীলতা থেকে পবিত্র ৷ তাফসীরে মাযহারী/২৪০ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।