হজরত জায়েদ বিন আসলাম থেকে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, একবার এক মেহমান উপস্থিত হলেন হজরত আব্দুল্লাহ্ বিন রাওয়াহার গৃহে। তিনি তার স্ত্রীকে মেহমানের যথাআপ্যায়ণের নির্দেশ দিলেন। রসুল স. এর দরবারে গিয়েছিলেন তিনি । ঘরে ফিরতে তার অনেক রাত হয়ে গেলো । দেখলেন, মেহ্মানকে তখনও আহার করানো হয়নি৷ তিনি রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন, তুমি এখনও আমার মেহ্মানকে পানাহার করাওনি, আমার জন্য এই আহার্য হারাম । স্ত্রী বললেন, তবে আমার জন্যও হারাম । মেহমান বললেন, তাহলে আমার জন্যেও হারাম । উপায়ান্তর না দেখে হজরত আব্দুল্লাহ্ তার বক্তব্য পরিহার করলেন এবং খাবারের উপর হাত দিয়ে বললেন, এসো বিস্মিল্লাহ্ বলে খাওয়া শুরু করি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে “হে বিশ্বাসীগণ! আল্লাহ্ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সব বস্তু বৈধ করেছেন, সে সকলকে তোমরা অবৈধ কোরো না। আল্লাহ্ সীমালংঘনকারীকে ভালোবাসেন না' (আয়াত ৮৭)। পরের আয়াতে সরাসরি এই মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, “আল্লাহ্ তোমাদেরকে যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে তক্ষণ করো এবং ভয় করো আল্লাহ্কে, যার প্রতি তোমরা বিশ্বাসী ।” হজরত আবদুল্লাহ্ বিন মোবারক বলেছেন, ওই জীবিকা বৈধ (হালাল) যা শরিয়তের বিধানানুযায়ী উপার্জন করা হয় এবং ওই জীবিকা উৎকৃষ্ট (তৈয়্যেব) যা শরীরকে পুষ্ট করে। যা পুষ্টিকর নয়, তা আহার করা মাকরূহ । তবে শুঁধধ হিসেবে ব্যবহার করা মাকরূহ নয়। আয়াতের বর্ণনাভঙ্গি দৃষ্টে এ কথা সহজেই প্রতীয়মান হয় যে, সকল খাদ্য বৈধ নয়। তেমনি সকল খাদ্য উৎকৃষ্টও নয়। মোতাজিলারা বলে, হারাম রিজিককে রিজিক বলা যাবে না। কিন্তু তাদের বক্তব্যটি ভূল। কারণ, হারাম যদি না থাকে তবে “হালাল' শব্দটিও হয়ে পড়বে অনর্থক | আয়াতে হালাল খাদ্য গ্রহণের নির্দেশ এসেছে । __এ কথার অর্থ হারাম খাদ্যও রয়েছে । আর সেই হারাম পরিত্যাজ্য ৷ আর গ্রাহ্য কেবল হালাল । সবশেষে বলা হয়েছে, “এবং ভয় করো আল্লাহকে, যার প্রতি তোমরা বিশ্বাসী ।' “ওয়াত্তাকুল্লহ্' অর্থ আল্লাহ্কে ভয় করো। এই আল্লাহ্র ভয়ই খাটি ইমানের বৈশিষ্ট্য । হৃদয়ে আল্লাহ্র ভয় না থাকলে আল্লাহপাকের নির্দেশ ও নিষেধাজ্ঞার যথাপ্রতিপালন সম্ভব নয় । বাগবীর বর্ণনায় রয়েছে জননী আয়েশা বলেছেন, রসুলুল্লাহ স. শিরনী ও মধু খেতে ভালোবাসতেন । বোখারী । আবু দাউদের বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. এর প্রিয় আহার্য ছিলো রুটির সরিদ এবং কলিজার সরিদ। সকার মহা ||||.]1001118,0]7
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।