দৃষ্টিপাত করলেন হজরত ইব্রাহিম। ভাবলেন, আমার সেই প্রভু প্রতিপালক কোথায়, যিনি আমাকে পানাহার করিয়ে বড় করে তুলেছেন? তিনিই তো আমার উপাস্য । হঠাৎ আকাশের দিকে চোখ পড়তেই দেখলেন, একটি অতি উজ্জ্বল তারকা বিশাল আকাশে জল জ্বল করে জ্বলছে সেদিকে তাকিয়ে তিনি বললেন, তবে কি এটি আমার প্রঃ এক সময় তারকা অদৃশ্য হয়ে গেলো । তিনি বললেন, আমি তো তাকে চাইনা যার সদাবিদ্যমানতা নেই। এরপর আকাশে দেখা দিলো আলো ভরা গোল চাদ। তিনি বললেন, তবে এটাই কি আমার প্রতিপালক! নিম্পলক নেত্রে তিনি তাকিয়ে রইলেন সুউজ্জবল চন্দ্রটির দিকে । কিন্তু নিশাবসানে সে চাদ অন্তর্থিত হলো। অন্ধকার ভেদ করে দেখা দিলো ভোরের সূর্য। তিনি সবিস্ময়ে বললেন, তবে এটাই কি! দিনান্তে সেই প্রখর সূর্যও ডুবে গেলো চরাচর থেকে । হজরত ইব্রাহিম বুঝলেন, এ সকলের তাহলে সদাবিদ্যমানতা নেই । অর্থাৎ এগুলোর প্রতিপালক হওয়ার যোগ্যতাই নেই। মাতার সঙ্গে তিনি ফিরে এলেন স্বগৃহে। দেখলেন, পিতা ও তার সম্প্রদায়ের লোকেরা অক্ষয়, অব্যয়, সদাবিদ্যমান এক আল্লাহ্কে ছেড়ে অন্যের উপাসনায় রত। তিনি অপ্রসন্্ন হলেন। কিন্ত মুখে কিছু বললেন না। পিতাকে শুধু বললেন, আমার জননী বলেছেন, আপনিই আমার পিতা । আমি এতদিন লোকচক্ষুর অন্তরালে গুহাভ্যন্তরে বেড়ে উঠেছি। পবিত্র পুত্রদর্শনে পিতা অত্যন্ত আনন্দিত হলো। এক বর্ণনায় এসেছে, হজরত ইব্রাহিম পর্বতের গুহায় ছিলেন দশ বছর। অপর বর্ণনায় এসেছে সাত বছর । আরেকটি বর্ণনায় এসেছে সতেরো বছর । আমি বলি, উপরের বর্ণনাগুলো সত্য বলে ধরে নিলেও হজরত ইব্রাহিমের মাতা-পিতা যে কাফের ছিলেন, সে কথা প্রমাণিত হয় না। তবে বর্ণনাগুলোতে হজরত ইব্রাহিমের পিতারূপে আযরের নাম এসেছে। আর আযর যে কাফের ছিলো তার স্পষ্ট প্রমাণ রয়েছে পবিত্র কোরআনে এবং হাদিস শরীফে । কিন্ত উপরোক্ত বর্ণনাগুলোর মধ্যে আযরের নাম প্রসঙ্গে কোনো কোনো বর্ণনাকারী সন্দেহ পোষণ করেছেন। মূল বর্ণনায় কেবল বলা হয়েছে 'হজরত ইব্রাহিমের পিতা'। সেগুলোতে স্পষ্ট করে 'আযর* শব্দটির উল্লেখ নেই। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, যখন গুহার মধ্যে হজরত ইব্রাহিম বড় হয়ে গেলেন, তখন তার মাকে জিজ্ঞেস করলেন__- আমার প্রতিপালক কে? মা বললেন, আমি। হজরত ইবরাহিম পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার প্রতিপালক কে? মা জবাব দিলেন, তোমার পিতা । হজরত ইব্রাহিম বললেন, আমার পিতার প্রতিপালক কে? মা উত্তর দিলেন, নমরুদ ৷ হজরত ইব্াহিম বললেন, নমরুদের প্রতিপালক কে? মা বললেন, চুপ করো, বাবা চুপ করো । হজরত ইব্রাহিম নিশ্ুপ হয়ে গেলেন। ইব্রাহিমজননী গৃহে ফিরে গিয়ে স্বামীর কাছে বললেন, আমার মনে হয় তোমার ছেলেই নমরুদের সাম্রাজ্যে বিপ্লব ঘটাবে । এরপর তিনি হজরত ইব্রাহিমের উত্থাপিত প্রশ্নগুলো শোনালেন । সব শুনে, পিতা উপস্থিত হলেন হজরত ইব্রাহিমের গুহাবাসে । হজরত ইব্রাহিম বললেন, হে আমার জনক, আমার পালনকর্তা কে? . তাফসীরে মাযহারী/২৩৯ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।