হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যেদিন হজরত ইব্রাহিম মাতৃউদরে আগমন করলেন, ওই দিনই গণকেরা নমরুদকে বললো সেই শিশুটি আজ মাতৃউদরে এসেছে। নমরুদ নির্দেশ দিলো সকল শিশু সন্তানকে হত্যা করা হোক। এদিকে হজরত ইব্রাহিম জননীর প্রসবকাল নিকটবর্তী হলো । প্রসববেদনা শুরু হতেই তিনি লোকালয় থেকে চলে গেলেন এক অরণ্যে-_ যেনো তার সন্তান প্রসবের কথা কেউ জানতে না পারে। অরণ্যের তৃণশয্যার উপরে ভূমিষ্ঠ হলেন হজরত ইব্রাহিম সেখানেই তাকে রেখে স্বগৃহে ফিরে এলেন ইব্রাহিম জননী । স্বামীকে বললেন, সদ্যজাত শিশুটি ওই অরণ্যের অমুক স্থানে তৃণশয্যায় শায়িত রয়েছে। পুত্রদর্শনের জন্য ব্যাকুল পিতা সেখানে গিয়ে পবিত্র শিশুটি দেখে বিমোহিত হয়ে পড়লো । সেখানে একটি সুড়ঙ্গ খনন করে শিশু ইব্বাহিমকে লুকিয়ে রাখলো সে। সুড়ঙ্গ মুখে চাপা দিয়ে রাখলো একটি পাথর । এরপর থেকে লোক চক্ষুর অগোচরে ইব্রাহিম জননী নিয়মিত যাতায়াত করতে লাগলেন সেখানে । এভাবে তিনি প্রতিদিন শিশুকে দুধ পান করিয়ে আসতেন। মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, প্রসববেদনা অনুভব করার সাথে সাথে হজরত ইব্রাহিমের জননী ওই রাতেই গৃহ থেকে নিষ্তাত্ত হলেন। আশ্রয় নিলেন অনতিদূরের একটি পাহাড়ের গুহায়। ওই পর্বত গহ্বরেই ভূমিষ্ঠ হলেন নবী ইব্রাহিম। শিশু সন্তানকে সেখানে রেখে গৃহে ফিরে এলেন নবী ইব্রাহিমের মাতা । এরপর থেকে নিয়মিত গোপনে সেখানে গিয়ে তিনি শিশুকে দুধ পান করিয়ে আসতেন প্রায়শঃই তিনি দেখতেন, শিশু ইবাহিম তার নিজের হাতের আঙ্গুল চুষে পানাহারের প্রয়োজন মেটাচ্ছেন। হজরত আবু রওক বর্ণনা করেছেন, হজরত ইব্রাহিমের মাতা একদিন ভাবলেন, দেখি তো শিশুর আঙ্গুলে কী রয়েছে। তিনি সবিস্ময়ে দেখলেন একটি আঙ্গুল থেকে বের হচ্ছে পানি এবং দ্বিতীয় আঙ্গুল থেকে বের হচ্ছে মধু। আর তৃতীয় আঙ্গুল থেকে দুধ, চতুর্থ আঙ্গুল থেকে খেজুর এবং পঞ্চম আঙ্গুল থেকে বের হয়ে আসছে ঘি। মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, আযর তার স্ত্রীকে বললো, কী সন্তান হয়েছে তোমার । ছেলে না মেয়ে? তিনি বললেন, ছেলে । কিন্তু ছেলেটি মৃত। এ কথা শুনে আযর নিশ্ুপ হয়ে রইলেন। ওদিকে নবী ইব্রাহিম অস্বাভাবিকরূপে দ্রুত বেড়ে উঠতে থাকলেন। অন্য শিশু এক মাসে যতটুকু বড় হয়, তিনি একদিনে ততটুকু বাড়তে থাকলেন। অন্য শিশু এক বছরে যতখানি বাড়ে, তিনি এক মাসে বেড়ে উঠলেন ততখানি। এভাবে ওই পর্বত গহবরে তিনি কাটালেন পনেরটি মাস। একদিন জননীকে বললেন, আমাকে তোমার কাছে নিয়ে চলো । তখন সাঝ অতিক্রান্ত হয়েছে! চরাচর জুড়ে নেমে এসেছে রাত্রির নিকষ আঁধার । জননী তার পবিত্র সন্তানকে গুহার বাইরে নিয়ে এলেন। আঁধারঘেরা নিসর্গের প্রতি প্রথম তাফসীরে মাযহারী/২৩৮ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।