Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লামা সুদ্দী লিখেছেন, একবার নমরুদ স্বপ্রে দেখলো-_ আকাশে উদ্ভাসিত হয়েছে একটি তারকা । তারকাটির আলো চন্দ্র-সূর্যের আলোর মতো। এই ভয়ানক স্বপ্ন দেখে নমরুদ ভয় পেয়ে গেলো ৷ সে গণকদেরকে ডেকে এর ব্যাখ্যা জানতে চাইলো । স্বপ্ন ব্যাখ্যাকারীরা বললো, এ বছরই জন্ম নেবে ওই শিশুটি, যে হবে আপনার, রাজপরিবারের এবং সাম্রাজ্যের পতনের কারণ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নমরুদ রাষ্ত্রীয়ভাবে ঘোষণা করে দিলো-_ এ বছর যতো শিশু ভূমিষ্ঠ হবে তাদের সকলকে হত্যা করতে হবে। আর এখন থেকে বৎসর শেষ হওয়া পর্যন্ত কোনো দম্পতি সঙ্গম করতে পারবে না। নারী ও পুরুষেরা থাকবে পৃথক পৃথক স্থানে। এ ঘোষণার পর প্রতি দশজনের জন্য একজন করে পাহারাদার নিযুক্ত করলো নমরুদ। নমরুদের ওই ঘোষণাটিতে এ কথাও বলা ছিলো যে, ঝতৃবতী রমণীরা কেবল তাদের স্বামীদের সঙ্গে মিলিত হতে পারবে। খতুমুক্ত অবস্থায় পারবে না। এ রকম বলার কারণ এই ছিলো যে, নমরুদের সাগ্রাজ্যের লোকেরা কখনো ঝতুবতী স্ত্রীর সঙ্গে রতিকর্ম করতো না। এতকিছু সাবধানতা অবলম্বন করার পরও আল্লাহ্‌পাকের অভিপ্রায় কার্যকর হলো। কারণ অকৃতকার্যতা তার অভিপ্রায় বাস্তবায়নের অন্তরায় নয়! নমরুদের কঠোর ঘোষণা ও পাহারা সত্তেও একদিন হজরত ইব্রাহিমের পিতা তার মাতার সঙ্গে পবিত্রাবস্থায় মিলিত হলেন। তার ফলে মাতৃগর্ভে আগমন করলেন হজরত ইব্রাহিম একজন করে পাহারাদার নিযুক্ত করেছিলো। হজরত ইব্রাহিমের জননী ছিলেন অল্পবয়সিনী। আর গর্ভধানের কোনো চিহও তার শরীরে ছিলো না। তাই তার নিকট কোনো পাহারাদার রাখা হয়নি। নিবাসে। এভাবে সে নারী ও পুরুষকে সম্পূর্ণ পৃথক করে ফেললো । সে নিজেও অবস্থান গ্রহণ করলো ওই সেনা নিবাসে । একদিন এক বিশেষ কাজে রাজধানীতে লোক পাঠানোর প্রয়োজন পড়লো তার। বিশ্বাসী লোক হিসেবে আযরকেই একাজের জন্য নির্বাচন করলো সে। তাকে ডেকে বললো, একটি বিশেষ কাজে রাজধানীতে পাঠাতে হচ্ছে তোমাকে । তোমার উপর আমি আস্থা রাখি । তুমি নিশ্চয় বিশ্বাসভঙ্গ করবে না। তবু তোমাকে আমি কসম দিয়ে বলছি, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে এসো । স্ত্রীর নিকট যেয়ো না। আযর বললো, স্ত্রীর নিকট গমন করার চেয়ে আপনার প্রসন্তাই আমার নিকট অধিকতর প্রিয়। নমরুদের নির্দেশ মতো আযর রাজধানী শহরে গিয়ে উপস্থিত হলো । নির্দেশিত কাজ সম্পন্ন করার পর সে ভাবলো স্ত্রীকে এক নজর দেখে এলে দোষের তো কিছু নেই। এ কথা ভেবে সে স্বগৃহে গিয়ে উপস্থিত হলো। কিন্তু নিজেকে সংবরণ করতে পারলো না। মিলিত হলো পত্রীর সঙ্গে। ওই মিলনের ফলে মাতৃউদরে এলেন হজরত ইব্রাহিম । রর তাফসীরে মাযহারী/২৩৭ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।