কাবী আয়া তার শিফা গ্রন্থে লিখেছেন, আল্লাহপাক এরশাদ করেছেন__ ওয়ালাকাদ আতাইনা ইব্রাহীমা রুশৃদাহু মিনক্বলু (আমি শিশুকালেই ইব্রাহিমকে হেদায়েত দান করেছি)। মুজাহিদ এবং অন্যান্য আলেম তাই এ রকমই বলেছেন। হয়েছিলো। এক বর্ণনায় এসেছে, জন্গ্রহণের পর হজরত ইব্রাহিমের নিকট এক ফেরেশৃতা এসে বললো, হৃদয় দিয়ে আল্লাহকে চিনে নিন এবং মুখে তা প্রকাশ করুন। হজরত ইবাহিম বললেন, আমি তো এ রকমই করেছি। “ঠিক আছে আমি একবপ করবো'__ এ রকম কথা তিনি বলেননি । বলেছেন, আমি তো এ রকমই করেছি। এটাই ছিলো তার জন্মপূর্ব অবস্থার রুশদ বা হেদায়েত । আগের আয়াতে বলা হয়েছে__ এভাবে ইব্রাহিমকে আকাশমগ্ডলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা দেখাই, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। আলোচ্য আয়াত সেই পরিচালন-ব্যবস্থা দর্শনের একটি অধ্যায়__ এ অধ্যায়ান্তর ক্রমাগত পরিণত হয়েছে নিশ্চিত বিশ্বাসে (৭৬ আয়াত থেকে ৭৯ আয়াত পর্যন্ত দেয়া হয়েছে জ্ঞানের নিরবচ্ছিন্ন পথযাত্রা, অধ্যায়ান্তর এবং পরিণতি বিষয়ক বিবরণ)। নক্ষত্র, চন্দ্র, সূর্য এক সময় অন্তমিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে এগুলো কখনো প্রতিপালক নয়__ প্রতিপালকের পরিচিতির পথে এগুলো এক একটি নিদর্শন মাত্র। এভাবে আলোচ্য আয়াতচতুষ্টয়ের মাধ্যমে হজরত ইব্রাহিমের সৃষ্টিদর্শন সম্পন্ন হয়েছে। বাস্তবায়িত হয়েছে “এভাবে ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা দেখাই'___ কথাটি। এই ব্যাখ্যাটি মেনে নিলে বলতে হয়__ পৃথিবীতে পদার্পণের পর প্রথমবারের মতো তিনি যখন তারকা দর্শন করলেন, “এটাই আমার প্রভু'__কথাটি তখনকার । আর তখনই শুরু হয়েছিলো তার “আকাশমগ্ুলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা” দর্শনের অধ্যায় । এই ব্যাখ্যাটির ভিত্তিতে বর্ণনাকারীগণ একটি ঘটনা বিবৃত করেছেন ঘটনাটি এ রকম-_ নমরূদ বিন কিনয়ান ছিলো ইরাকের স্মাট। সে-ই ছিলো সর্বপ্রথম রাজমুকুট পরিধানকারী। প্রজা সাধারণকে সে নির্দেশ দিয়েছিলো__ তার (নমরুদের) পূজা করতে হবে। তার দরবারে ছিলো কয়েকজন গণক ও জ্যোতির্বিদ। তারা গণনা করে বললো, রাজন! এ বছর আপনার রাজ্যে একটি শিশু ভূমিষ্ঠ হবে। বড় হয়ে সে-ই আপনার ধর্মাদর্শের বিরুদ্ধে দাড়াবে । তার মাধ্যমেই ধ্বংস হবেন আপনি এবং নিশ্চিহ্ন হবে আপনার সাধের সাম্রাজ্য । এক বর্ণনায় এসেছে, পূর্ববর্তী কিতাবে হজরত ইব্রাহিমের মাধ্যমে ইরাক রাজ্যের ধ্বংস হওয়ার কথা লিপিবদ্ধ ছিলো। গণকেরা সে কথাই জানিয়েছিলো নমরুদকে। তাফসীরে মাযহারী/২৩৬ - ॥||.11100119,.001
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।