আলোচ্য আয়াতচতৃষ্টয়ের প্রথমেই বলা হয়েছে__ অতঃপর রাত্রির অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করে ফেললো, তখন সে নক্ষত্র দেখে বললো, “এটাই আমার প্রতিপালক'। এ কথার অর্থ রাত্রি সমাগমের পর হজরত ইবাহিম আকাশে দেখলেন ফুবতারা বা শুকতারা। সেই তারার দিকে লক্ষ্য করে তিনি বললেন, এটাই আমার প্রতিপালক । তার সম্প্রদায়ের লোকেরা প্রতিমা পূজার সাথে সাথে নক্ষত্রেরও পূজা করতো । তারকাপৃজারীদের বিশ্বাস ছিলো সফল কাজের নিয়ন্ত্রণ আকাশের তারাগুলোই করে থাকে! তাদেরকে এই ভ্রষ্ট বিশ্বাস থেকে উদ্ধারের জন্য হজরত ইব্রাহিম দলিল প্রমাণ দিতে শুরু করলেন এভাবে । আকাশের নক্ষত্রের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এটাই আমার প্রতিপালক? (তোমাদের কি মনে হয়)। এ রকমও হতে পারে যে, এখানে “হাজা' (এটাই) শব্দটির পূর্বে একটি প্রশ্ন বোধক “হামযা" অনুক্ত রয়েছে। ওই অনুক্ত হামযা সহযোগে বাক্যটির অর্থ দাড়াবে এ রকম__ এটাই কি আমার প্রভৃঃ এ রকম প্রশ্রের অর্থ হয়__ এ রকম হওয়া তো অসন্ভব। নক্ষত্রপূুজকদেরকে একই সঙ্গে সচকিত ও সত্যানুসন্ধানী করে তৃলবার জন্য তিনি এ রকম বাকভঙ্গির আশ্রয় নিয়েছিলেন । কোনো কোনো আলেম বলেছেন, “এটাই আমার প্রতিপালক'__ কথাটির সরাসরি অর্থ গ্রহণ করাই উত্তম । কথাটির অতিরিক্ত ব্যাখ্যা এখানে নিষ্প্রয়োজন। কেননা হজরত ইব্রাহিম 'এটাই আমার প্রতিপালক'__ এ কথা যখন বলেছিলেন তখন তিনি ছিলেন আল্লাহ্পাকের এককত্তের তত্্ানুসন্ধানকারী এক দুর্বার পথিক। গন্তব্য তখনো দূর। অতএব পথযাত্রাকালে এ রকম মন্তব্য কোনো দৃষণীয় ব্যাপার নয়। বাগবী বলেছেন, তখন হজরত ইব্রাহিম ছিলেন বালক । যে বয়সে শরিয়তের নির্দেশ প্রবর্তিত হয়, সেই বয়সে তখনো তিনি পৌছান নি। তাই উদ্ধৃত উক্তিটির জন্য তাকে তৌহিদ বিরোধী মনে করা যেতে পারেই না। বায়যাবী লিখেছেন, তিনি ছিলেন তখন অপ্রাপ্তবয়স্ক এক কিশোর মাত্র । বয়স ছিলো পনের মাস। এ সকল উক্তি অবশ্য ভূল। বরং শুরুতেই যে ব্যাকরণগত ব্যাখ্যাটি দেয়া হয়েছে-_ সেটাই অধিকতর শুদ্ধ। এ কথা ভুললে চলবে না যে, সকল নবী রসুল সকল সময়ের জন্য তৌহিদপন্রী (এক আল্লাহ্র প্রতি একনিষ্ঠ বিশ্বাসী)। কোনো একটি মুহূর্তের জন্যও তারা অংশীবাদী হতে পারেন না। কেমন করে পারবেন? তারা যে নিম্পাপ। আল্লাহপাক তাদেরকে দিয়েছেন পাপবিষুক্ত ও পবিভ্র অস্তিত্ব । তাই অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তয়স্ক__ সকল অবস্থায় তারা সত্যাধিষ্ঠিত। . তাফসীরে মাযহারী/২৩৫ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।