Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

বড়। আর আকাশমণ্লীও পৃথিবীতে কেবল আল্লাহ্তায়ালারই একচ্ছত্র অধিকার ৷ মুজাহিদ এবং সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, “মালাকুতাস্‌ সামাওয়াতি ওয়াল আরঘি' কথাটির উদ্দেশ্য হচ্ছে আকাশ ও পৃথিবীর মধ্যস্থিত আল্লাহ্‌্পাকের অপার ক্ষমতা ও প্রশাসনের নিদর্শনসমূহ। আলোচ্য আয়াতে উল্লেখিত ঘটনাটি ছিলো এ রকম-__ হজরত ইব্রাহিমকে একটি পাথরের উপর দীড় করিয়ে দেয়া হয়েছিলো । আর তখন উঠিয়ে দেয়া হয়েছিলো সকল পর্দা। এভাবে তাকে দেখিয়ে দেয়া হয়েছিলো সকল আকাশ, পৃথিবীর নি্নতম স্তর এবং আরশে মোয়াল্লা। এমন কি তিনি তার জন্য নির্ধারিত বেহেশৃতও দেখে নিয়েছিলেন। অন্য আয়াতে তাই বলা হয়েছে_- “ওয়া আতাইনাহু আজ্রাহু ফিদ্দুন্ইয়া' (আমি ইব্রাহিমকে এই পৃথিবীতেই তার বেহেশতের স্থান দেখিয়ে দিয়েছি)। চোখের সামনে থেকে পরদা উঠিয়ে নেয়ার পর হজরত ইব্রাহিম দেখলেন, এক স্থানে এক পুরুষ এবং নারী ব্যভিচারে রত। তিনি তাদের জন্য বদদোয়া করলেন। তারা ধ্বংস হয়ে গেলো। আরেক স্থানেও তিনি এ রকম ব্যভিচারের ঘটনা দেখলেন । তাদের জন্যও তিনি বদদোয়া করলেন । তারাও নিশ্চিহ্ন হয়ে গেলো । আরেকটি স্থানে তিনি একই ঘটনা দেখে বদ্‌দোয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতেই আল্লাহ্তায়ালা বললেন, হে ইব্রাহিম! তুমি এমন প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হয়। কিন্তু তুমি আমার বান্দাদের জন্য এভাবে বদদোয়া কোরো না। পাপী বান্দাদের সঙ্গে আমার তিন প্রকারের সম্পর্ক রয়েছে। প্রথমটি হচ্ছে__ পাপ করার পর যদি সে তওবা করে, তবে আমি তার তওবা কবুল করি। দ্বিতীয়টি হচ্ছে__ সে পাপী হলেও আমি তার বংশে এমন সন্তান সৃষ্টি করি, যে হয় আমার একনিষ্ঠ দাস। তৃতীয়টি হচ্ছে__ শেষ বিচারের সময় পাপী অবস্থায় উপস্থিত আমার বান্দাকে আমি ইচ্ছে করলে ক্ষমী করে দেই। অন্য বর্ণনায় রয়েছে__ সে যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তার জন্য রয়েছে জাহান্নাম । হজরত কাতাদা বলেছেন, “মালাকৃতাস্সামাওয়াতি' অর্থ চন্দ্র-সূর্য ও গ্রহ- নক্ষত্র। আর মালাকুতুল আর অর্থ পর্বত, সমুদ্র, বৃক্ষরাজি। শেষাংশে বলা হয়েছে___ ওয়ালিইয়াকুনা মিনাল মু*ক্নিন (যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়)। এখানে ইয়াকীন শব্দটির অর্থ বিশ্বাস। এ বিশ্বাসের সম্পর্ক রয়েছে একটি অনুক্ত ক্রিয়ার সঙ্গে । ওই অনুক্ত ক্রিয়া সহযোগে সম্পূর্ণ বাক্যের অর্থ দাড়াবে এ রকম-_- আমি হজরত ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও ূ তাফসীরে মাযহারী/২৩৩ ॥|.011100119,.00

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।