সুলায়মান তায়মী বলেছেন, আযর অর্থ বক্র বা বাকা। এটি একটি অপছন্দনীয় শব্দ। এর ফারসী অর্থ হচ্ছে পায়ের গ্রন্থি। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব এবং মুজাহিদ বলেছেন, আযর একটি প্রতিমার নাম। ওই প্রতিমার পৃজারীদেরকে বলা হতো আযর। এ রকমও বলা যেতে পারে যে, আযর ছিলো আসলে আবদে আযর (আযরের ক্রীতদাস) পরে আবদ শব্দটি লুপ্ত হয়েছে। প্রচলিত হয়েছে আযর নামটি । আযর প্রতিমার নাম ছিলো-_ কথাটি মেনে নিলে এখানে একটি সর্বনামবিশিষ্ট ক্রিয়া উহ্য রয়েছে বলে মেনে নিতে হয়। তখন আলোচ্য বাক্যের অর্থ দীড়াবে এ রকম__ (তুমি কি আযরের পূজা করো) তুমি কি তাকে প্রভু মনে করো? তখন এ কথাই বলা উদ্দেশ্য হবে যে, হজরত ইব্রাহিমের পিতা কেবল আযর নামক প্রতিমার উপাসনা করতেন না, অন্যান্য প্রতিমাও ছিলো তার উপাস্য । তাই এখানে “তাত্তাখিজু' শব্দের পরে “'আস্নামান আলীহাতান' কথাটি উল্দ্েখ করা হয়েছে৷ প্রতিমাপূজকেরা সন্দেহাতীতরূপে পৎত্রষ্ট । তাই হজরত ইব্রাহিমের উক্তিরূপে আয়াতের শেষাংশে বলা হয়েছে__ “ইন্নি আরাকা ওয়া ব্বাওমাকা ফি দ্বলালিম মুবিন' । কথাটির অর্থ-_ আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। সুরা আন্আ*ম £ আয়াত ৭৫ 9৮1৩5৬৮9০71 0 এইভাবে ইব্রাহিমকে আকাশমগ্ুলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা দেখাই যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদিগের অন্তর্ভূক্ত হয়। “ওয়া কাজালিকা নুরী ইব্রাহীমা মালাকুতাস্ সামাওয়াতি ওয়াল আরদি' (আমি ইবাহিমকে আকাশমগ্ুলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা দেখাই)। এখানে নুরী শব্দটি অতীতকালবোধক। অর্থাৎ আল্লাহ্ এখানে বলছেন, আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা দেখিয়েছি। কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে বর্তমানকালের সিগা (শব্দ প্রকরণ)। কামুস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, মালাকুত অর্থ প্রাবল্য ও পরাক্রম। শব্দটি এসেছে মালাকুন থেকে । শব্দটির মাধ্যমে বুঝানো হয় সুবিশাল সাম্রাজ্যের কথা । জাওহারী পুস্তকে উল্লেখ করা হয়েছে, মালাকুত কেবল আল্লাহতায়ালার সাম্রাজ্যকে বলা হয়। কেননা প্রকৃত অর্থে তার সাম্রাজ্যই সুবিশাল। এই সাগ্রাজ্যের সম্পর্ক প্রধানতঃ আকাশমগ্ুলীর সঙ্গে। কারণ আকাশমগ্ুলী পৃথিবীর চেয়ে অনেক অনেক তাফসীরে মাযহারী/২৩২ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।