Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এ কথাও লিখেছেন যে, ইবনে মুনজিরের তাফসীরে উল্লেখিত একটি আসারে (সাহাবীগণের উক্তি) আমি এ কথাটি পেয়েছি যে-_ আয়র ছিলো হজরত ইব্রাহিমের চাচা । কামুস গ্রন্থে রয়েছে, আযর ছিলো হজরত ইব্রাহিমের চাচা । তার পিতার নাম ছিলো তারিখ অথবা তারিহ। অথবা দু'টোই। এই আয়াতের ব্যাখ্যা থেকেও প্রমাণিত হয় যে আযর হজরত ইব্রাহিমের পিতা নন। সুরা বাকারায়ও এর উল্লেখ রয়েছে। যেমন-_ “ওয়ালা তাসআল আন আস্হাবিল জাহীম' এই আয়াতের তাফসীর সূত্রে আমি সেখানে উল্লেখ করেছি যে-__বিশুদ্ধ বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমাকে বনী আদমের উত্তম সময়গুলোর মধ্যে একটি উত্তম সময়ে প্রেরণ করা হয়েছে। তাই আমি শেষ পর্যন্ত সেই যুগে এসেছি, যে যুগ ছিলো আল্লাহ্‌র জ্ঞানে। এই হাদিস ছারা প্রমাণিত হয় যে, রসুল স. এর সকল উর্ধ্বতন পিতৃ-পুরুষ আল্লাহ্‌র নিরঙ্কুশ এককত্তে বিশ্বাসী ছিলেন। তারা কেউই মুশরিক ছিলেন না। কিন্ত আযর ছিলো মুশরিক । তাই সে হজরত ইবাহিমের চাচাই হবে- _ পিতা নয়। আল্লামা সুয্যুতী হজরত আদম থেকে রসুলুল্লাহ্‌ স. পর্যন্ত সকল নবী রসুলের পিতৃ-পুরুষদেরকে মুসলমান প্রমাণ করার জন্য কয়েকটি পুস্তিকাও লিখেছেন। মোহাম্মদ বিন ইসহাক, জুহাক এবং কালাবী বর্ণনা করেছেন, হজরত ইব্রাহিমের পিতার ছিলো দু'টি নাম, আযর ও তারিখ__ যেমন হজরত ইয়াকুবের আরেকটি নাম ছিলো ইস্রাইল। মুকাতিল এবং ইবনে হাব্বান বলেছেন, হজরত ইব্রাহিমের পিতার নাম ছিলো তারিখ । আর তার উপাধি ছিলো আযর। হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, কিয়ামতের দিন হজরত ইবাহিমের সঙ্গে তার পিতা আযরের সাক্ষাৎ ঘটবে। বিমর্ষ আযরের চেহারায় তখন ফুটে উঠবে দোজবীদের চিহৃ। হজরত ইব্রাহিম বলবেন, আমি কি আপনাকে বলিনি যে, আপনি আমার অবাধ্য হবেন না? আযর বলবে, আজ আমি তোমার বিরোধিতা করবো না। হজরত ইব্রাহিম তখন প্রার্থনা জানাবেন__ হে আমার প্রতুপ্রতিপালক! আপনি তো আমার সঙ্গে এই মর্মে অঙ্গীকার করেছেন যে, পুনরুথান দিবসে আপনি আমাকে অপমান করবেন না। আমার পিতা দুর্দশাগ্রস্ত ৷ আমার জন্য এর চেয়ে অধিক অপমানজনক অবস্থা আর কী হতে পারে? আল্লাহতায়ালা বলবেন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। এরপর আল্লাহ্তায়ালা হুকুম করবেন, হে ইব্রাহিম! নিচের দিকে তাকাও । হজরত ইব্রাহিম নিচের দিকে তাকিয়ে দেখবেন কর্দমাক্ত একটি পুরুষ উদের মতো প্রাণীকে পা ধরে নরকে নিক্ষেপ করা হলো। আল্লাহ্‌্পাকই প্রকৃত তত্ব অবগত। এই বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে আযর ছিলো হজরত ইব্রাহিমের পিতা । . তাফসীরে মাযহারী/২৩১ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।