সুরা আন্আ'ম $ আয়াত ৭৪ ১5০08 এ৩০৩৪৪65944238 তে ৰ্ 0 স্মরণ কর, ইব্রাহিম তাহার পিতা আযরকে বলিয়াছিল, “আপনি কি মূর্তিকে ইলাহ্ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি।” ওয়া ইজকৃলা ইব্রাহীমু লিআবিহি আযারা আতাত্তাখিজু আসনামান আলিহাতান (স্মরণ করো, ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিলো, “আপনি কি মূর্তিকে ইলাহ্রূপে গ্রহণ করেন?)। আযর শব্দটি আরবী নয়। কেউ কেউ বলেছেন আরবী । আযর শব্দের অর্থ শক্তি । আর ওয়াযার শব্দটির অর্থ ভার বা ওজন। এ ওয়াযার থেকেই এসেছে আযর প্রকৃত কথা এই যে, আযর হজরত ইব্রাহিমের পিতা ছিলেন না-_ ছিলেন পিতৃব্য। আরব দেশে পিতৃব্যকেও পিতা বলা হয় । আলোচ্য আয়াতে তাই হজরত ইব্রাহিমের চাচা আযরকে তার পিতা বলে অভিহিত করা হয়েছে। অন্য আয়াতেও এর প দৃষ্টান্ত রয়েছে। যেমন-_ না'বুদু ইলাহাকা ওয়াইলাহা আবাইকা ইব্রহিমা ওয়া ইসমাইলা ওয়া ইস্হাকা ইলাহাও ওয়াহিদা (আমরা ইবাদত করি আপনার প্রতিপালকের এবং আপনার পিতৃপুরুষগণ-_ ইব্রাহিম, ইস্মাইল ও ইস্হাকের প্রতিপালকের)। আযরের আসল নাম ছিলো নাখোর । সে প্রথমে তার পিতৃপুরুষের ধর্মানুসারে আল্লাহ্র এককত্তে বিশ্বাসী ছিলো । পরে সম্রাট নমরুদের সভাসদ হওয়ার কারণে লোভ লালসায় পড়ে মুশরিক হয়ে গিয়েছিলো । ইমাম রাষী বলেছেন, আযর হজরত ইব্রাহিমের চাচা ছিলো-_ বাপ নয়। তার পূর্বের এক দল আলেমও এ রকম অভিমত পোষণ করেন। আল্লামা জুরকানী “শারহে মাওয়াহীব' গ্রন্থে লিখেছেন, শিহাব হাইসামী স্পষ্ট উল্লেখ করেছেন যে__ তওরাত ও ইঞ্জিল বিশেষজ্ঞগণ এবং সকল এতিহাসিক বলেছেন, আযর ছিলো হজরত ইব্রাহিমের চাচা । আল্লামা জালালউদ্দিন সুয্যুতী লিখেছেন, আমার নিকট সূত্রপরম্পরায় এ কথাটি পৌছেছে যে, হজরত ইবনে আব্বাস, মুজাহিদ, ইবনে জারীর এবং সুদ্দী বলেছেন, আযর হজরত ইব্রাহিমের পিতা নয়। তার পিতার নাম মারেখ। সুয়্যুতী /২৩০ রর ॥|.011100119,.00
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।