Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্র রাস্তায় জেহাদ করাই আমার উম্মতের সংসারাসক্তিহীনতা । কতিপয় সাহাবী তখন বললেন, হে আল্লাহ্‌র প্রিয় রসুল! অনুমতি দান করুন-_ আমরা বৈরাগ্যকে ব্রত হিসাবে গ্রহণ করি । তিনি স. বললেন, মসজিদে বসে নামাজের প্রতীক্ষায় থাকাই আমার উম্মতের জন্য বৈরাগ্য । বোখারী ও মুসলিমের বর্ণনায় রয়েছে, হজরত আনাস বলেছেন, একবার তিনজন সাহাবী উম্মত জননী হজরত আয়েশা সিদ্দিকার নিকটে উপস্থিত হয়ে রসুল করীম স. এর ইবাদত বন্দেগী সম্পর্কে জানতে চাইলেন । জননীর নিকট থেকে যথা বিবরণ শুনে তাদের মনে হলো রসুল স. এর ইবাদতের পরিমাণ তো নিতান্তই অল্প। তাই তারা বললেন, আমরা তো কিছুতেই রসুল স. এর মতো নই। তিনি নিম্পাপ। পূর্বপর সকল বিচ্যুতি থেকে মুক্ত ৷ সুতরাং আমাদেরকে আরো অধিক ইবাদত করতে হবে। একজন সাহাবী বললেন, আমি তো সমস্ত রাত নামাজ পড়েই কাটাবো। দ্বিতীয়জন বললেন, আমি কোনো দিন রোজা ভঙ্গ করবো না। তৃতীয়জন বললেন, আমি জীবনে কখনো বিবাহ শাদী করবো না। ইত্যবসরে সেখানে উপস্থিত হয়ে রসুল স. বললেন, আমি তোমাদের কথা শুনেছি। এখন আমার কথা শোনো-_ আল্লাহ্র শপথ! আমি তোমাদের চেয়ে আল্লাহকে অধিক ভয় করি। কিন্তু আমি কোনো দিন রোজা রাখি । কোনো দিন রাখি না। রাতে নামাজ পড়ি। আবার নিদ্রাও যাই। আর আমি বিবাহিতও (এগুলোই আমার আদর্শ)। যে ব্যক্তি আমার আদর্শকে অবমাননা করবে সে আমার দলের নয়। আবু দাউদের বর্ণনায় রয়েছে, হজরত আনাস বলেছেন, তোমরা নিজেদের প্রতি কঠোর হয়ো না। যদি হও, তবে আল্লাহ্‌ পাক তোমাদের প্রতি কঠোর হবেন। যারা কাঠিন্য পছন্দ করে, আল্লাহপাক তাদের উপর কাঠিন্যই চাপিয়ে দেন। খৃষ্টান ও ইহুদীদের উপাসনালয়ে বসবাসকারীদের রয়েছে এক প্রকার বিশেষ চিহ্ন (মানদা)। আল্লাহপাক এরশাদ করেছেন-__ বৈরাগ্য প্রথাটি তাদের নিজস্ব আবিষ্কার, আমি তাদের জন্য বৈরাগ্যকে অত্যাবশ্যক করিনি । বোখারী ও মুসলিমের বর্ণনায় রয়েছে, জননী আয়েশা বলেছেন, একবার রসুল স. একটি কাজ করলেন এবং সকলকে সেই কাজ করার অনুমতি দিলেন। কিন্ত্ কেউ কেউ সেই কাজ থেকে বিরত থাকাই উত্তম মনে করলেন। এ কথা রসুল স. এর গোচরীভূত হলে তিনি স. জনতাকে একত্র করে একটি ভাষণ দিলেন । প্রথমে বর্ণনা করলেন আল্লাহ্‌্পাকের স্তব-স্তুতি। তারপর বললেন, তারা কেনো ওই কাজ থেকে বিরত থাকতে চায় যা আমি নিজে করি। আল্লাহ্‌র কসম, আমি তাদের অপেক্ষা আল্লাহ্পাককে অধিক চিনি । তাকে তাদের চেয়ে বেশী ভয়ও করি। তাফসীরে মাযহারী/২৩ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।