হজরত কা'ব আহ্বার থেকে উত্তমসূত্রে তিবরানী বর্ণনা করেছেন, শিংগায় ফুঁক দানের দায়িত্ব বহনকারী ফেরেশতা এক পায়ের হাটু মুড়ে অপর পা খাড়া রেখে পিঠ ঝুঁকিয়ে শিংগা মুখে নিয়ে নির্দেশের অপেক্ষায় সদা প্রস্তুত রয়েছে। তাকে এই মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, যখন হজরত ইস্রাফিলের ডানা সংকুচিত হয়ে আসবে, তখনই দিতে হবে ফুঁৎকার ৷ জননী আয়েশা থেকেও এ রকম হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে এ রকম বলতে শুনেছি। শায়েখ ইবনে হাজার বলেছেন, এই হাদিসের দ্বারা প্রতীয়মান হয় যে, শিংগা ফুঁৎকারের দায়িত্বে রয়েছেন অন্য ফেরেশৃতারা-_ হজরত ইত্রাফিল নন। অথচ ইতোপূর্বে বর্ণিত হাদিসমূহে দৃষ্ট হয়েছে যে, হজরত ইত্াফিলই শিংগা ফুঁথকারের দায়িতৃপ্রাপ্ত। তাই পরস্পরবিরোধী বিবরণ সমূহের সামঞ্জস্য সাধনার্থে বলা হয়েছে ওই শিংগাধারী ফেরেশতাছ্য় যখন হজরত ইস্রাফিলের দু'টি ডানা সংকুচিত হতে দেখবেন, তখনই প্রথমবারের মতো ফুঁৎকার দিবেন তাদের শিংগায়। ওই ফুঁকার শুনে সকল মানুষ তাদের কবর থেকে পুনরুখিত হবে । এরপর দ্বিতীয়বারের মতো শিংগায় ফুঁকার দিবেন হজরত ইসরাফিল । আবু শায়েখ ইবনে হাব্বান তার “আজামাহ্* গ্রন্থে লিখেছেন, হজরত আবু বকর হাজালী বলেছেন, শিংগায় ফুঁৎকারের দায়িতৃপ্রাপ্ত ফেরেশতার এক পা রয়েছে পৃথিবীতে । সে হাটু গেড়ে হজরত ইস্রাফিলের দিকে নিম্পলক চোখে তাকিয়ে আছে। তার সৃষ্টির পর সে কখনও চোখের পলক ফেলেনি। সে কেবল এই অপেক্ষায় রয়েছে যে কখন শিংগায় ফুঁৎকারের নিদর্শন প্রকাশিত হবে (কখন হজরত ইত্রাফিলের ডানা সংকুচিত হতে শুরু করবে)। সবশেষে বলা হয়েছে__ আ'লীমুল গইবি ওয়াশৃশাহাদাতি ওয়াহুয়াল হাকিমুল খবীর অদৃশ্য ও দৃশ্যমান সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত; আর তিনিই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত)। এখানে গইব শব্দটির অর্থ অস্তিতৃপূর্ব অবস্থা (যা এখনো অবয়ব ধারণ করেনি)। শাহাদাতৃন অর্থ প্রত্যক্ষগোচর সৃষ্টি__ যা অস্তিত্বশীল। আল্লাহ্পাক দৃশ্যমান ও অদৃশ্য সকল কিছুর স্রষ্টা। সকল সৃষ্টি তার সম্মুখ সদা বিদ্যমান। আকাশ ও পৃথিবীর কোনো অণু-পরমাণুও তার নিকট গোপন নয়। তিনি প্রজ্ঞাময় এবং বিজ্ঞানময় (সবিশেষ অবহিত) । অস্তিতবশীল ও অস্তিতৃহীনতার সকল রহস্য তার জ্ঞানায়তব। তাই তিনি কিয়ামত, হিসাব, শাস্তি, বিনিময়__ সৃষ্টিকুলের সামঘ্বিক অবস্থা উত্তমরূপে অবগত। |. 01100]1 8,001 আকা স্য1১৯
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।