Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

শিংগায় ফুঁ দেয়ার দায়িত্ব আমি তোমাকেই দিলাম । সেই থেকে হজরত ইসরাফিল আরশের সম্মুখভাগে বসে ডান পা আরশের নিচে প্রবেশ করিয়ে বাম পা সামনে বাড়িয়ে রেখেছেন এবং নিম্পলক নেত্রে আল্লাহপাকের নির্দেশের জন্য প্রহর গুণে চলেছেন। হজরত জায়েদ বিন আরকাম থেকে উত্তম সূত্রে আহমদ ও তিবরানী বর্ণনা করেছেন, রসুলুল্লাহ স. বলেছেন, আমরা কিভাবে বিশ্রাম গ্রহণ করবো। আল্লাহপাকের নির্দেশের অপেক্ষায় শিংগাওয়ালা যে শিংগা মুখে নিয়ে মস্তক ঝুঁকিয়ে উৎ্কর্ণ হয়ে আল্লাহ্পাকের নির্দেশের জন্য অপেক্ষমান। এ কথা শুনে সাহাবায়ে কেরাম সন্ত্রস্ত হলেন। তিনি স. বললেন, তোমরা এই কালামটি পড়তে থাকো-_ হাসবুনাল্পহু ওয়ানি'মাল ওয়াকিল (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই আমাদের উত্তম রক্ষক)। হজরত ইবনে আব্বাস থেকে এ রকম হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ । মুসতাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন হাকেম, আলব"ছ গ্রন্থে বায়হাকী এবং আওসাত গ্রন্থে তিবরানী। এক বর্ণনায় রয়েছে, রসুল স. তখন তার সহচরবৃন্দকে এই দোয়াটি পাঠ করতে বলেছিলেন__ হাসবুনাল্লহু ওয়ানি'মাল ওয়াকিল আ''লাল্লাহি তাওয়াক্কালনা। এ রকম হাদিস হজরত আবু সাঈদ খুদরী থেকে তিরমিজি, হাকেম এবং বায়হাকীও বর্ণনা করেছেন । আর আবু নাঈম বর্ণনা করেছেন হজরত জাবের থেকে । হজরত আবু সাঈদ খুদরী থেকে বায্যার এবং হাকেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতি প্রত্যুষে দু'জন ফেরেশতাকে শিংগার কাছে পাহারারত রাখা হয়৷ শিংগায় ফুঁক দানের নির্দেশ কখন আসে, সেই অপেক্ষায় তারা থাকেন। ইবনে মাজা ও বাধ্যাবের বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, দু'জন শিংগা ফুঁৎকারীর হাতে রয়েছে দু”টি শিংগা। দু'জনেই তারা ফুঁৎকারের নির্দেশ শ্রবণের জন্য সতত উৎকর্ণ। হজরত ইবনে ওমর থেকে হাকেম বর্ণনা করেছেন রসুল স. বলেছেন, শিংগায় ফুঁকার দানের দায়িত্ব বহনকারী দুই ফেরেশতা দুই আকাশে অবস্থান গ্রহণ করেছে। তাদের একজনের মাথা পূর্বপ্রান্তে এবং পা পশ্চিম প্রান্তে । অন্যজনের মাথা পশ্চিম প্রান্তে এবং পা পূর্বপ্রান্তে । তারা দু'জনে গভীর অভিনিবেশের সঙ্গে ফুঁৎকারের নির্দেশের জন্য প্রতীক্ষমান | এ সকল বর্ণনাদৃষ্টে এ কথাই প্রতীয়মান হয় যে, দু'জন ফেরেশৃতা রয়েছেন শিংগা ফুৎকারের দায়িতে। আর তাদের প্রত্যেকের হাতে রয়েছে একটি করে শিংগা। তাফসীরে মাযহারী/ ২৮. 21100118001

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।