এরশাদ হয়েছে__ ওয়া হুওয়াল্লাজি খলাকৃাস্ সামাওয়াতি ওয়াল আরদ্বা বিল হাক্কি (তিনিই যথাবিধি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন)। এখানে বিল হাক্কি শব্দটির অর্থ যথাকুশলতার সঙ্গে বা যথাবিধি। অথবা এর অর্থ বাস্তবরূপ দেয়া। কিংবা 'বা" অক্ষরটির অর্থ এখানে “লাম” । অর্থাৎ সত্যকে প্রকাশ করার জন্য (তিনি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী)। এরপর বলা হয়েছে__ ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন্ ফাইয়াকুন্ (যখন তিনি বলেন হও" তখনই হয়ে যায়)। এ কথার অর্থ__ কিয়ামতের দিন তিনি মৃতদেরকে উদ্দেশ্য করে বলবেন, উঠে দীড়াও। তখন সকলে পুনজীবিত হয়ে উঠে দীড়াবে। কথাটি নিঃসন্দিপ্ধ। তাই পরক্ষণেই বলা হয়েছে__ কাওলুহুল হাকু (তার কথাই সত্য)। এরপর বলা হয়েছে__ ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস্সুরি (যেদিন শিংগায় ফুৎকার দেয়া হবে সেদিনকার কর্তৃত্ তো তারই)। আল্লাহ্তায়ালার পবিত্র বাণী সত্য। অন্য আয়াতেও এ রকম বর্ণনা এসেছে। যেমন-_ (কিয়ামতের দিন তিনি বলবেন) “আজকের দিনের কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহরই কর্তৃত্ব__ যিনি বিজয়ী'। আলোচ্য বাক্যটিতে উল্লেখিত “সুর' শব্দটির অর্থ শিংগা। একবার এক বেদুইন রসুল স. এর নিকটে শিংগা সম্পর্কে জানতে চাইলো । তিনি স. বললেন, শিংগা ওটাই যাতে ফুৎকার দেয়া হবে। হজরত আবদুল্লাহ্ বিন আমর বিন আস থেকে ইবনে মুবারক তার জুহুদ নামক গ্রন্থে এবং বায়হাকী তার আলবাসছ নামক গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। নাসাঈও হাদিসটি সংকলন করেছেন। ইবনে হাব্বানও হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি বিশুদ্ধ। আবু দাউদও হাদিসটির বর্ণনাকারী । তিনি বলেছেন, হাদিসটি হাসান। আবু শায়েখ ইবনে হাব্বান কিতাবুল আজামাহ্ নামক গ্রন্থে ওহাব বিন মুনাব্বাহর মাধ্যমে উল্লেখ করেছেন, আল্লাহ্ শিংগা সৃষ্টি করেছেন স্বচ্ছ কাচের মতো উজ্জ্বল শাদা মোতি দ্বারা । তারপর আরশকে নির্দেশ দিয়েছেন__ হে আরশ, শিংগাকে ধারণ করো। আরশ তখন শিংগাকে ধারণ করলো! আল্লাহতায়ালা বললেন, 'হয়ে যাও" । তৎক্ষণাৎ সৃষ্টি হলেন হজরত ইস্রাফিল। হজরত ইস্রাফিলকে নির্দেশ দিলেন, শিংগাটি গ্রহণ করো। হজরত ইসরাফিল শিংগা গ্রহণ করলেন। আল্লাহপাক যতগুলো জীবন সৃষ্টি করেছেন ততগুলো ছিদ্র রয়েছে ওই শিংগায়। দু'টি রূহের জন্য একটি ছিদ্ব রয়েছে__ এমন কখনো নয়। শিংগার মধ্যস্থলে রয়েছে আকাশ পৃথিবীর গোলকের মতো এক বিশাল গহ্বর। ওই গহ্বরে মুখ /|1|1.01100119. 001 অফসীরে মাযহারী/২২৭
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।