এরপরে বলা হয়েছে-_ কাল্লাজিস্ তাহ্ওয়াত্হুশ্ শাইয়া তিনু ফিল আরদি হাইরানালাহু আস্হাবুই ইয়াদ্উ নাহু ইলাল হুদা'তিনা (আমরা কি সেই ব্যক্তির মতো পূর্বাবস্থায় ফিরে যাবো যাকে শয়তান দুনিয়ার পথ ভুলিয়ে হয়রান করেছে; যদিও তার সহচরগণ তাকে ঠিক পথে আহবান করে বলে “আমাদের নিকটে এসো')। এখানে 'হাওয়া' শব্দটির অর্থ যাওয়া । “ইসতাহ্ওয়াতুহু' অর্থ__- তাকে নিয়ে যেতে চাওয়া, নিয়ে যাওয়া । কাল্লাজিনা শব্দটির “কাফ' অক্ষরটি এখানে যবর বিশিষ্ট । এটাকে কর্মকারক বলা যেতে পারে । অথবা 'নুরাদৃদু' শব্দটির সর্বনামের প্রকৃতি এখানে বুঝানো হয়েছে। এভাবে প্রথম অবস্থায় বাক্যটির অর্থ দীড়াবে এ রকম-_ আমরা কি পুনরায় অংশীবাদীতার দিকে ফিরে যাবো, যেভাবে ফিরে গিয়েছে ওই সকল লোক___ যাদেরকে শয়তান পথ ভুলিয়ে দিয়েছে। দ্বিতীয় অবস্থায় অর্থ হবে_- আমরা কি শিরিকের দিকেই ফিরে যাবো তাদের সাথে সাদৃশ্য রক্ষার্থে__ যাদেরকে শয়তান ভুলিয়ে দিয়েছে সঠিক পথের দিশা । শায়াতিন শব্দটির অর্থ অবাধ্য জ্বিন এবং আল আরছি শব্দটির অর্থ মরুভূমি বা জনশূন্য প্রান্তর ৷ এভাবে অর্থ হবে-_ শয়তান তাদেরকে সঠিক পথ থেকে ভুলিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। হাইরানা শব্দটি ইস্তাহ্ওয়াত্হু শব্দের কর্মপদী সর্বনামের অবস্থাজ্ঞাপক। অর্থাৎ তারা হয়রান পেরেশান হয়ে ঘুরতে থাকে, বুঝতে পারে না-_ কোথায় যাবে, কি করবে । “আলহুদা' শব্দটি এখানে মূল ধাতু এবং কর্ম কারকের অর্থ প্রকাশক । অর্থাৎ সোজা পথ । ইয়াদ্উ'নাহু এর ব্যাখ্যা ই'তিনা। ইয়াদ্উ'না শব্দটির বক্তব্য প্রকাশক । অর্থাৎ তার সহচরগণ তাকে ডাকছেঁ। বলছে, আমাদের কাছে এসো। অথচ সে তাদের ডাক শুনলো না এবং তাদের কাছেও এলো না। যে ব্যক্তি ইসলামের পথ থেকে সরে যায়, মুসলমানেরা তাকে ইসলামের পথে উদাত্ত আহ্বান জানালেও যে ওই আহ্বানের প্রতি ভ্রক্ষেপ করে না__ আল্লাহতায়ালা তার তুলনা করেছেন ওই সকল লোকের সঙ্গে, যাদেরকে শয়তান গভীর অরণ্যে পথভ্রষ্ট করে দিয়েছে। তার সাথীরা তাকে ডাকছে। কিন্তু সে শুনছে না। “আনাদৃউ' প্রশ্রুটি একটি না সূচক উত্তরসম্বলিত প্রশ্ন ইসতেফ্হামে ইনকারী)। অর্থাৎ আমরা এখন এরূপ করবো না এবং উপমিতি সূচক পূর্ণ বাক্যটি পূর্বোক্ত 'নুরাদ্দু' শব্দের সর্বনামের অবস্থাজ্ঞাপক। ॥||.011100119,.00
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।