ওয়া গর্রাত হুমুল হায়াতুদ্ দুন্ইয়া(পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে) -_ কথাটির অর্থ, তারা নিমগ্ন হয়েছে পার্থিব জীবনের প্রতারণায় । তাই পুনরুথান দিবসের কথা বিস্মৃত হয়েছে তারা । এরপর বলা হয়েছে__ ওয়া জাকৃকির বিহি আন্ তুবৃসালা নাফ্সুম বিমা কাসাবাত-লাইসা লাহা মিন্দুনিল্লাহি ওয়ালিইউ ওয়ালা শাফিউ'ন (এই কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে থাকো; যাতে পরিণামে কেউ নিজ কৃত কর্মের জন্য ফাদে না পড়ে, যখন আল্লাহ্ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না)। এখানে “তুব্সালা' শব্দটির পূর্বে 'লা' (না) শব্দটি উহ্য রয়েছে । ওই উহ্য শব্দটিসহ অর্থ করা হয়েছে এ রকম-_ “ফাদে না পড়ে'। “বাসাল' শব্দের অর্থ বন্ধ করে রাখা বা ঠেকিয়ে রাখা । কামুস গ্রন্থে রয়েছে__ শব্দটির অর্থ সাহায্যকারী বন্ধু, যিনি শক্তি প্রয়োগের মাধ্যমে আযাবকে প্রতিহত করতে পারেন। *শাফিউন' অর্থ সুপারিশকারী, যিনি সুপারিশ করে আযাব থেকে রক্ষা করেন। এরপর বলা হয়েছে ওয়া ইন তা'দিলহকুল্লা আপ'দ্লিল্লা ইউখাজু মিন্হা (এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গৃহীত হবে না)। এ কথার অর্থ__ কিয়ামতের দিন দুনিয়ার সকল সম্পদ দিয়ে দিলেও আল্লাহ্র আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। এখানে “আ"দল' শব্দটি ধাতুগত অর্থ প্রকাশ করেছে। তাই 'লা ইউখাজু' শব্দটির সর্বনাম তার দিকে প্রত্যাবর্তিত হতে পারে না। কিন্তু অন্য আয়াতে 'আ'দলুন" শব্দটি কর্তৃকারকের অর্থপ্রকাশক হয়েছে। যেমন-__“লা ইউখাজু মিনহা আ'দলুন' । তাই 'লা ইউখাজু' শব্দটির সম্পর্ক সেদিকেই প্রত্যাবর্তিত হয়েছে। 'আদলুন' অর্থ ফিদ্ইয়া বা বিনিময় । বিনিময় সবসময় সমমানের হয় বলে এখানে বিনিময়কে আ'দল বলা হয়েছে। এখানে 'কুল্লা আ'দলিন' অর্থ “বিনিময়ে সব কিছু দিয়ে দিলেও'। এরপর বলা হয়েছে__ উলাইকাল্লাজিনা উব্সিলু বিমা কাসাবু লাহুম শারাবুম্ মিন্ হামিমিউ ওয়া আ'জাবুন আলিমুম বিমা কানু ইয়াকফুরুন (এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে; সত্য-প্রত্যাখ্যান হেতু এদের জন্য রয়েছে অত্যুষ্ণ পানীয় ও মর্মস্তদ শাস্তি)। এখানে উলাইকা (এরাই) শব্দটির মাধ্যমে ওই সকল লোকের দিকে ইঙ্গিত করা হয়েছে, যারা ধর্মকে ক্রীড়া-কৌতুকে পরিণত করেছিলো ৷ উবৃসিলু অর্থ তাদেরকে ধ্বংস করা হবে । অর্থাৎ তাদেরকে আযাবের জন্য নির্বাচন করা হয়েছে। হামিমীন অর্থ চূড়ান্ত পর্যায়ের উত্তপ্ত সলিল (অত্যু্ণ পানীয়)। আর আ'জাবুন আ'লীম কথাটির অর্থ অগ্নি ও অন্যান্য শাস্তি। এখানে “বিমা কানু' শব্দটির “বা' অক্ষরটি একটি কারণ নির্দেশক অব্যয় । অথবা “বিমা কানু' একটি পৃথক বাক্য । কিংবা কথাটি “উলাইকা' শব্দটির দ্বিতীয় বিধেয়। ূ তাফসীরে যাযহারী/২২৩ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।