Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“ওয়ালাকিন জিকরা” তেবে উপদেশ দেয়া তাদের কর্তব্য)__ কথাটির উদ্দেশ্য হচ্ছে__ তবে বিশ্বাসীদের উচিত তারা যেনো মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অংশীবাদীদেরকে সামর্থানুযায়ী উপদেশ দেয়। এ রকম উপদেশকে তারা হয়তো কখনো গ্রহণ করতেও পারে। তাই শেষে বলা হয়েছে__ লায়াল্লাহুম ইয়াত্তাকুন (যাতে তারাও সাবধান হয়)। এই 'সাবধান হয়' কথাটি ইতোপূর্বে উল্লেখিত “সাবধানতা অবলম্বন করে" কথাটির সঙ্গেও সম্পৃক্ত করা সম্ভব। যদি তাই হয় তবে অর্থ হবে এ রকম-__ বিশ্বাসীরা যেনো অবিশ্বাসীদেরকে সদুপদেশ দান করা নিজেদের কর্তব্য বলে বিবেচনা করে এবং নিজেরাও সাবধান হয় (অবিশ্বাসীদের মজলিশে বসা থেকে বিরত থাকে)। এর পরের আয়াতে এরশাদ হয়েছে__ ওয়া জারিল্লাজিনাত্তাখাজু দিনাহম লায়িবাও ওয়া লাহ্‌ওয়া (যারা তাদের দ্বীনকে ত্রীড়া-কৌতুকরূপে গ্রহণ করে)। এ কথার অর্থ__অবিশ্বাসীদের আচরণীয় ধর্ম ক্রীড়া-কৌতুকপূর্ণ। প্রতিমা পৃজা, বাহিরা ও সায়বা (দেব-দেবীদের উদ্দেশ্যে ছেড়ে দেয়া পশু) _- এগুলো তো ক্রীড়া-কৌতুক ছাড়া অন্য কিছু নয়। তাদের এই স্বকপোলকল্পিত ধর্মের দ্বারা দুনিয়া ও আখেরাত__ কোনো স্থানে তারা উপকৃত হবে না । এ রকমও অর্থ হতে পারে যে, সদ্য অবতীর্ণ সত্য ধর্ম ইসলামকে এবং ইসলামের বিভিন্ন বিধি- বিধানকে তারা ত্রীড়া-কৌতুক বলে মনে করে। সত্যের প্রতি অবলীলাক্রমে বর্ষণ করে বিদ্ধপবান। উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন। কেবল মুসলমানেরা ছাড়া অন্যেরা ওই দিনগুলোকে ত্রীড়া-কৌতুকে পরিণত করেছে। কিন্তু মুসলমানেরা উৎসবের দিনকে ইবাদতের দিন হিসেবেই বহাল রেখেছে। যেমন__ ঈদ, জুমআ, তাকবীর, কোরবানী, সদকায়ে ফিতর, খুতবা ইত্যাদি । 'জারিল্লাজিনা' কথাটির মাধ্যমে এখানে জানানো হয়েছে যে, মুশরিকদের কথা ও কার্যাবলীর দিকে ভ্রক্ষেপই করা চলবে না। অথবা 'জার' শব্দটির উদ্দেশ্য এখানে ধমক দেয়া কিংবা ভয় দেখানো ৷ যেমন, অন্য আয়াতে এসেছে__ জারনি ওয়ামান খালাকৃতু ওয়াহিদা (আমাকে ছেড়ে দাও)। কেউ কেউ বলেছেন, কথাটির অর্থ-_ মুশরিকদের সঙ্গে বাকবিতপ্ডায় লিপ্ত হয়ো না, তাদের অপআচরণের প্রভাব থেকে নিজেকে বিরত রাখো । এ অর্থটি গ্রহণ করলে মেনে নিতে হবে যে, জেহাদের আয়াত অবতীর্ণ হওয়ার পর আলোচ্য আয়াতটি রহিত হয়েছে। অক মস ||||||.2|100118.007

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।