Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্আ"ম £ আয়াত ৬৮ । ৯৪০ ০ 58 28 22 তাপাঠ ২1545০5260৮ 5আ99 ৮5১০০৩)৩৪ ৩৪5৩৩৮:৬৩ ৮৮১০ ৬৪৬০ শত গতি তি ০৩:৮১০০।শ 0] তুমি যখন দেখ, তাহারা আমার নিদর্শন সম্বন্ধে নিরর্থক আলোচমাম মগ্ন হয় তখন তুমি দূরে সরিয়া পড়িবে যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে সীমালংঘনকারী সম্প্রদায়ের সহিত বসিবে না। মুশরিকদের মজলিশে বসতে নিষেধ করা হয়েছে এই আয়াতে । ওই সময় মক্কার মুশরিকেরা তাদের মজলিশে বসে কোরআনের আয়াতকে মিথ্যা বলতো । ক্রুটি নির্দেশ করতো বিভিন্ন আয়াতের । কোরআনকে লক্ষ্য করে বিভিন্ন কথা বলে মেতে উঠতো ব্যঙ্গ-বিদ্ধপ ও হাসি-তামাশায় । তাই আল্লাহপাক তার প্রিয় রসুলকে ওই সকল মজলিশ পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন। বলেছেন___তুমি যখন দেখো তারা আমার নিদর্শন সম্বন্ধে নিরর্থক আলোচনায় মগ্ন, তখন তুমি দূরে সরে পড়বে যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়'। আয়াতটি কিন্তু কাফেরদের বিরুদ্ধে জেহাদ পরিত্যাগের উদ্দেশ্যে অবতীর্ণ হয়নি এবং জেহাদের আয়াত দ্বারা এই আয়াতটি রহিতও হয়নি। এখানে কেবল এই নির্দেশনাটি দেয়া হয়েছে যে, মুশরিকদের ব্দ্ৰিপপ্রবণ এবং সমালোচনামুখর অধিবেশন পরিত্যাগ করতে হবে । কারণ তাদের মজলিশ প্রকৃতপক্ষে শয়তানের মজলিশ। আর শয়তানের মজলিশে বসা নিঃসন্দেহে একটি গর্হিত কর্ম। রসুলুল্লাহ স. এবং বিশ্বাসীদের জন্য তাই ওরকম অধিবেশনে উপবেশন করা শোভনীয় নয়। শয়তানের অধিবেশন থেকে দূরে থাকা অত্যাবশ্যক । তাই পরক্ষণে এরশাদ হয়েছে__'এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে সীমালংঘনকারী সম্প্রদায়ের সঙ্গে বসবে না।' এখানে 'জলিমীন' শব্দটির মাধ্যমে অংশীবাদীদেরকে সীমালংঘনকারী বা জালেমরূপে অভিহিত করা হয়েছে। বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, আমরা তাহলে কাবাগৃহের চত্বরে কিভাবে উপবেশন করবো? কাবাগৃহের তাওয়াফুইবা করবো কিভাবে? মুশরিকেরা তো অধিকাংশ সময় সেখানেই মজলিশ বসায়। অন্য বর্ণনায় রয়েছে-_ তাফসীরে মাযহারী/২২০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।