তবে ঠিকই বলেছেন। এ কথা শুনে রসুল স. ফিরে এলেন স্বগৃহে। হজরত ইবনে মাজউন বাড়ীতে এসেই শুনতে পেলেন রসুল স. এর শুভাগমনের কথা । তিনি সঙ্গে সঙ্গে তার সাথীদেরকে নিয়ে উপস্থিত হলেন রসুল স. সকাশে ৷ রসুল স. বললেন, আমি শুনতে পেলাম, তোমরা এই এই কথাগুলো বলেছো । হজরত ইবনে মাজউন বললেন, ইয়া রসুলাল্লাহ! আপনি যথার্থই শুনেছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য অতি মহৎ। রসুলুল্লাহ বললেন, আমার উপর এ রকম কোনো কঠোর নির্দেশ নেই । পুনরায় বললেন, তোমাদের উপর তোমাদের জীবনের হক রয়েছে । সুতরাং কখনও রোজা রাখো । কখনো ভঙ্গ করো । রাতে উপাসনা করো, আবার নিদ্রাতিভীতও হও। আমি রোতের শেষাংশে) উঠি (এবং নামাজ পড়ি) এবং (রাতের কিছু অংশে) ঘুমাই । কখনও রোজা রাখি আবার কখনও ভঙ্গ করি । আমি গোশত ভক্ষণ করি। মসলা মিশানো আহার্য গ্রহণ করি এবং স্ত্রীগমনও করি । আমার এই আদর্শকে যে অবজ্ঞা করবে, সে আমার অনুসারী নয়। এরপর জনতাকে একত্রিত করে তিনি একটি সারগর্ভ বক্তৃতা উপস্থাপন করলেন। বললেন, আমি জানি না কী কারণে একদল লোক স্ত্রী সন্তোগ, উৎকৃষ্ট আহার্য গ্রহণ, সুগন্ধি ব্যবহার, নিদ্রা এবং পার্থিব প্রয়োজনকে হারাম ঘোষণা করেছে। আমি তোমাদেরকে সন্যাস্ব্রত অবলম্বন করতে বলিনি। এ রকমও বলিনি যে, আমার ধর্মাদর্শে গোশত আহার এবং স্ত্রী-ব্যবহার নিষিদ্ধ । খানকাবন্দী হওয়ার কোনো নির্দেশও আমি তোমাদেরকে দেইনি । আমার উম্মতের রোজা যাযাবর জীবনের মতো এবং জেহাদ বৈরাগ্যের মতো। আল্লাহর উপাসনা করো, তার সঙ্গে কাউকে শরীক কোরো না। হজ করো । ওমরা করো । নামাজ প্রতিষ্ঠা করো । জাকাত প্রদান করো । রমজান মাসের রোজা রাখো এবং চলা ফেরা করো সাধারণ মানুষের মতো। এ রকম করলে তোমাদের আমল যথাযথ হবে। তোমাদের পূর্ববর্তী উম্মতেরা কাঠিন্যকে প্রশ্রয় দেয়ার কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। তারা নিজেরাই নিজেদের উপর কঠোরতা আরোপ করেছিলো । তাই আল্লাহপাক তাদের দায়িত্রকে কঠোর করে দিয়েছিলেন। খৃষ্টানদের গির্জা এবং ইহুদীদের উপাসনালয়ে যারা বসবাস করে, তারা সুচিহ্িত। তাদের কাছে রয়েছে মানদা (চিহ্ন সমূহ)। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহপাক অবতীর্ণ করেছেন আলোচ্য আয়াতটি । বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত সা"দ ইবনে মাসউদ বলেছেন, একবার হজরত ওসমান ইবনে মাজউন রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ্! আমাকে খাসী হওয়ার অনুমতি দিন। তিনি স. বললেন, যে ব্যক্তি খাসী করে এবং যে করায় সে আমার দলভুক্ত নয়। কামপ্রবৃত্তি দমনার্থে আমার উম্মতের জন্য রোজার বিধান দেয়া হয়েছে! হজরত ওসমান বললেন, হে আল্লাহ্র রসুল! তবে আমাকে অসংসারী হওয়ার অনুমতি দিন। তিনি স. বললেন, ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।