হয়নি। প্রথম দোয়াটি ছিলো__ ইসলামের কোনো শক্রকে যেনো আমার উম্মতের উপরে বিজয়ী করা না হয়। দ্বিতীয় দোয়াটি ছিলো-__ আমার উম্মত যেনো কখনো ব্যাপকভাবে দুর্ভিক্ষকবলিত না হয়। এই দোয়া দু'টি কবুল হয়েছে। তৃতীয়টি কবুল হয়নি। তৃতীয়টি ছিলো__ আমার উম্মত যেনো গৃহযুদ্ধে লিপ্ত না হয়। বোখারী । ইবনে আবী হাতেমের বর্ণনায় রয়েছে, হজরত জায়েদ বিন আসলাম বলেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, তখন রসুল স. আমাদেরকে বললেন, আমার তিরোধানের পর তোমরা ইসলাম পরিত্যাগ করে অবিশ্বাসী হয়ো না। তোমরা তো তখন একজন অন্যজনের উপর তরবারীর আঘাত করতে থাকবে । সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি-_আল্লাহ্ ছাড়া কোনো মা'বুদ নেই এবং আপনি আল্লাহ্র রসুল (এ রকম সাক্ষী প্রদানের পরেও কি আমরা অবিশ্বাসকে গ্রহণ করবো?)। একজন সাহাবী বলে উঠলেন, আমরা একে অপরের বিরুদ্ধে তরবারী উত্তোলন করবো-_- এ রকম কখনো হতে পারে না। আমরা তো মুসলমান। তখন অবতীর্ণ হলো-__ “উনজুর কাইফা নুসার্রিফুল আয়াতি লায়াল্লহুম ইয়াফ্কৃহুন' (দেখো, কিরূপ বিভিন্ন প্রকারে আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে)। পরের আয়াতে (৬৬) বলা হয়েছে__ “ওয়াকাজ্জাবা বিহি কৃাওমুকা ওয়া হুয়াল হাক্কু ঝুল লাস্তু আ'লাইকুম বিওয়াকিল' (তোমার সম্প্রদায় তো একে মিথ্যা বলেছে অথচ এটা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহক নই)। এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনার সম্প্রদায়ের অবিশ্বাসীরা আল্লাহ্র আয়াতকে মিথ্যা বলেছে । অথচ তা চিরন্তন সত্য । আপনি তাদেরকে এ কথা বলুন যে, আমি (রসুল) তোমাদেরকে জোর করে হেদায়েত দান করবো বা অস্বীকার করার কারণে তোমাদেরকে শাস্তি প্রদান করবো__ এ রকম দায়িত্ব আমাকে দেয়া হয়নি। কারণ প্রকৃত কার্যনির্বাহক আল্লাহতায়ালা স্বয়ং। আমি নই। এর পরের আয়াতে (৬৭) বলা হয়েছে__ “লিকুলি নাবাইম্ মুস্তাকার্রুন- ওয়াসাওফা তা'লামুন' প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্বই তোমরা অবহিত হবে)। এ কথার অর্থ___“অবিশ্বাসীদের জন্য আযাব অবধারিত, এ সংবাদটি বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় রয়েছে। ওই সময়ের কখনো অগ্র- পশ্চাৎ ঘটবে না। অতএব হে অবিশ্বাসীরা! সত্ব্র তোমরা জানতে পারবে যে, প্রদত্ত সংবাদটি অবিসংবাদীতরূপে সত্য । আযাব তোমাদের উপর অবশ্যই আপতিত হবে। হয় পৃথিবীতে । না হয় আখেরাতে । ৫ তাফসীরে মাযহারী/২১৯ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।