দুষ্ট ক্রীতদাস । জুহাক বলেছেন, এখানে উধ্বদেশ ও তলদেশের শাস্তি অর্থ বৃহৎ ও ক্ষুদ্র শাস্তি। কোনো কোনো আলেম বলেছেন, উর্ধ্বদেশের শাস্তি হচ্ছে অতি বৃষ্টি এবং তলদেশের শাস্তি হচ্ছে অজন্মা বা খরা । আও ইয়ালবিসাকুম শিইয়্যাআীও ওয়া ইউজিকৃা বা'দাকুম বা'সা বা'দ্বিন (অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলের নিপীড়নের আশ্বাদ গ্রহণ করাতে তিনিই সক্ষম)। এখানে “ইয়ালবিসা' শব্দটির অর্থ মিলিয়ে দেয়া। 'শিইয়্যাআন' অর্থ পরম্পরবিরোধী চিন্তা ভাবনা ও রুচিসম্পন্ন বিভিন্ন দল। বা'সা অর্থ আযাব, যুদ্ধের ভয়াবহতা । কামুস। আলোচ্য বাক্যটির মর্মার্থ হচ্ছে তোমরা পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে এবং আল্লাহপাক এটা করতে সক্ষম । হজরত জাবের বিন আবদুল্লাহ্ বর্ণনা করেছেন, যখন এই আয়াতের (৬৫) “কুল হুওয়াল কাদির" থেকে 'ফাওকাকৃম' পর্যন্ত অবতীর্ণ হলো, তখন রসুল স. বললেন, “আউজু বিওয়াজহিকাল কারীম'। তখন অবতীর্ণ হলো__ 'আও ইয়ালবিসাকুম" থেকে “বা*সা বা+দ্বিন' পর্যন্ত । রসুল স. তখন বললেন, (প্রথমোক্ত আজাব থেকে) এটা অনেক সহজ ও সহনীয় । বোখারী প্রমুখ । দ্রষ্টব্যঃ শেষোক্ত অংশ (এক দলকে অপর দলের নিপীড়নের আস্বাদ গ্রহণ করাতে তিনিই সক্ষম) বাক্যটির বাস্তবায়ন শুরু হয় পয়ত্রিশ হিজরী সালে । ওই সময়ে মুসলমানদের মধ্যে উদ্ট্রের যুদ্ধ (জংগে জামাল) এবং সিফ্ফিনের যুদ্ধ সংঘটিত হয়। ওই সকল যুদ্ধে মুসলমানদের হাত রঞ্জিত হয় মুসলমানের রক্তে । হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস বর্ণনা করেছেন, আমি রসুল স. এর সফরসঙ্গী ছিলাম । বনী মুআবিয়ার মসজিদের পাশ দিয়ে গমন করছিলাম আমরা । রসুল স. থামলেন । মসজিদে প্রবেশ করে দু'রাকাত নামাজ পাঠ করলেন । আমিও দু'রাকাত নামাজ পড়লাম । নামাজের পর রসুল স. দীর্ঘক্ষণ ধরে দোয়া করলেন! তারপর বললেন, আমি আমার প্রভু প্রতিপালকের নিকট তিনটি বিষয়ে প্রার্থনা জানালাম প্রথমটি হচ্ছে, আমার উম্মতকে যেনো হজরত নূহের উম্মতের মতো পানিতে ডুবিয়ে মারা না হয়। আল্লাহপাক আমার এই দোয়া কবুল করেছেন। দ্বিতীয়টি হচ্ছে-_ আমার উম্মত যেনো দুর্ভিক্ষরস্ত না হয়। আল্লাহপাক আমার এই দোয়াটিও কবুল করেছেন। তৃতীয়টি হচ্ছেন আমার উম্মতেরা যেনো নিজেদের মধ্যে যুদ্ধবিগ্রহে লিপ্ত না হয়__ আল্লাহপাক আমার এই প্রার্থনাটিকে কবুল করেন নি। বাগবী। হজরত আবদুল্লাহ্ বিন আবদুর রহমান আনসারী বর্ণনা করেছিলেন, হজরত আবদুল্লাহ্ বিন ওমর আমাদের নিকট উপস্থিত হলেন এবং বললেন, রসুল স. এক মসজিদে বসে তিনটি বিষয়ে দোয়া করেছেন-__ যার দু'টি কবুল হয়েছে, একটি তাফসীরে মাযহারী/২১৮ . ॥||.11100119,.001
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।